ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক বইয়েই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নিজের আত্মজীবনী সবর প্রকাশের আগে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের অবস্থা পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনায় নিয়ে আসে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম কলঙ্কিত অধ্যায়।

খাজার অভিযোগের জবাব দিতে শুক্রবার দিবাগত রাতে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলন করেছেন কামিন্স। সেখানে তিনি খাজার বক্তব্যকে শতভাগ ভুল এবং পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। কামিন্স জানান, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতেন না। গত আট বছর ধরেই তিনি একই অবস্থানে রয়েছেন।

কামিন্সের ক্ষোভের বড় কারণ, খাজা তাঁকে ও অন্য কয়েকজনকে বল টেম্পারিংয়ের পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। শুধু তা-ই নয়, খাজার বক্তব্য উপস্থাপনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিশেষ করে, কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিলেন বলে খাজার স্বীকারোক্তিতে বিস্মিত হয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘এ সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছে যে সে ক্যামকে (ক্যামেরন ব্যানক্রফট) স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিল, তখন সত্যিই অবাক হয়েছি। আমি যে উসমানকে চিনি, সে এমন নয়।’

খাজাকে বন্ধু বললেও তাঁর বক্তব্যে নিজের ও অন্যদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন কামিন্স, ‘বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে হালকাভাবে কথা বলে না। নিজের বইয়ে উজি আমার জীবন এবং আরও অনেকের জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করেছে। এতে অস্ট্রেলীয় ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয়, এমন আচরণ ঠিক নয়।’

তবে পুরোনো অস্ট্রেলিয়া দলের সংস্কৃতি নিয়েও আত্মসমালোচনা করেছেন কামিন্স। তাঁর মতে, তখন দলে জয়ের জন্য যেকোনো কিছু করার মানসিকতা ছিল। খেলোয়াড়দের মধ্যে বিভাজন, মাঠে আক্রমণাত্মক আচরণ এবং আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের প্রবণতাও ছিল।

কামিন্স বলেন, ‘দলের মধ্যে অনেক বিভাজন ছিল। মাঠে আমাদের আচরণ বেশ আক্রমণাত্মক ছিল। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে যেভাবে কথা বলা হতো, তা আমার ভালো লাগত না। দলের মধ্যে ঔদ্ধত্য ও নেতিবাচক মানসিকতা ছিল, যা তরুণ খেলোয়াড় হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য ছিল না।’

বর্তমান দলের সংস্কৃতি বদলাতে অধিনায়ক হিসেবে গত ছয় বছর ধরে কাজ করছেন বলেও জানান কামিন্স। ২০১৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া দল নিজেদের আচরণে উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে তাঁর বিশ্বাস।

সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের শাস্তি নিয়েও কথা বলেন কামিন্স। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দেওয়া নিষেধাজ্ঞাকে তাঁর কাছে অতিরিক্ত কঠোর মনে হয়েছে। তাঁর মতে, ওই সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনা বিচ্ছিন্ন ছিল না। অন্য দলগুলোর বিরুদ্ধেও এমন কর্মকাণ্ডের গল্প শোনা গেছে।

কামিন্স বলেন, ‘আমার ব্যক্তিগত মত, ওই তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা অনেক বেশি কঠোর ছিল। পুরো পরিস্থিতি বিবেচনায় শাস্তির মাত্রা কিছুটা ভারসাম্য হারিয়েছিল।’

বাংলাদেশ সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। কুঁচকির চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার এনরিখ নরকিয়া। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

প্রোটিয়াদের বড় চিন্তা বাংলাদেশের পেসাররা

বাংলাদেশ বদলেছে। বিশেষ করে পেস বোলিংয়ে উন্নতি, ব্যাটিংয়ে আত্মবিশ্বাস এবং পেস ও বাউন্সের বিপক্ষে মানিয়ে নেওয়ার সামর্থ্য বেড়েছে টাইগারদের। প্রতিপক্ষের চোখেও পড়েছে সেই পরিবর্তন। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক প্রোটিয়ারা।

জনপ্রিয় টার্গেট

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম

এক বইয়েই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট

প্রকাশ: ১১:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬