বাংলাদেশই আমাদের গর্বের দেশ, আমাদের ঠিকানা: জামায়াত আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, ‘আমাদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি বুঝি নাই! তবুও দেশ ছাড়িনি। মাটি কামড়ে এ দেশেই ছিলাম। আকাশে সামান্য মেঘ দেখলেই কারা পালিয়ে যায়—অতীত ও বর্তমানের সবাইকে আপনারা চেনেন, জানেন।’

শফিকুর রহমান বলেন, ‘আকাশ থেকে কালো বজ্রপাত নামলেও আমরা আপনাদের সঙ্গে এই দেশেই থাকব। আমরা রাস্তায় নেমেছি কোনো দলীয় দাবি নিয়ে নয়। রাস্তায় নেমেছি, কারণ নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদ তাড়াতে অনেক জীবন দিতে হয়েছে। এখন চোখ রাঙানো হয়। সাড়ে ১৫ বছর কোথায় ছিল এই চোখ রাঙানি? ভয় করি শুধু আল্লাহকে।’

সরকার সব জায়গায় দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সব জায়গায় আপনারা দলীয়করণ করবেন, আর বিরোধী দল বসে বসে কি আঙুল চুষবে? বিরোধী দল সেসব জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে।’

এ সময় দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জনগণের নানা ‘সংকট’ সমাধানে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিরোধদলীয় নেতা। শফিকুর রহমান বলেন, ‘সংসদে দাঁড়িয়ে যারা দেশের কোনো সংকট নেই বলে মিথ্যা কথা বলেন, তাদের দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।’

সংসদে সরকারি দলের পক্ষ থেকে ‘মিথ্যা’ দাবি করা হয় উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, ‘বিদ্যুৎ কোথাও নেই। কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই। সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না।’

গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস-সংকট নিরসন না করলে ক্ষমতায় থাকতে পারবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দল আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকেরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে?

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে ভিডিও পোস্ট করায় গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আবদুল্লাহর অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার মতিঝিলে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম ‘লংমার্চ’ শুরুর আগে আয়োজিত উদ্বোধনী…

জনপ্রিয় টার্গেট

ভারতে পাচার শিশুসহ ৯ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

বাংলাদেশই আমাদের গর্বের দেশ, আমাদের ঠিকানা: জামায়াত আমির

প্রকাশ: ০৬:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬