জিয়ার স্মরণে বস্ত্র বিতরণে তারেক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৮০ বার পঠিত হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীতে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেন। একই সঙ্গে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দলীয় সূত্র জানায়, শাহাদাতবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থ জনগোষ্ঠীর সহায়তায় বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং কল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

জানা গেছে, রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশে নির্ধারিত একাধিক স্থানে আয়োজিত কর্মসূচিতে দিনব্যাপী অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা

জিয়ার স্মরণে বস্ত্র বিতরণে তারেক

প্রকাশ: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬