ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• লক্ষ্য, সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি।

শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্নারে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সামগ্রী রাখার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ কথা জানা গেছে।

মাউশি সূত্র জানায়, নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে স্বাস্থ্যশিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতেও স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা ওয়াশব্লক না থাকার তথ্য উঠে এসেছে। গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে দেখা যায়, পরিদর্শন করা প্রতিষ্ঠানের মধ্যে ৫২টিতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ওয়াশব্লক নেই। ১৪৬টিতে তা প্রয়োজনের তুলনায় কম। আর ১৩১টি প্রতিষ্ঠানে পর্যাপ্ত ওয়াশব্লক থাকলেও সেগুলো অপরিচ্ছন্ন।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গত রোববার বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা কর্নার থাকা অত্যন্ত প্রয়োজন। তৃতীয় শ্রেণি থেকেই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে তারা নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও প্রয়োজনে সহায়তা করতে পারবে।

জানা গেছে, ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

মাউশি সূত্র জানায়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা সংসদে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি নোটিশ দিয়েছেন। ওই নোটিশে বলা হয়, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনসহ অন্যান্য সুবিধার অভাবে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। সুস্থ শরীর ও সুস্থ মন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষাজীবন নিশ্চিত করতে সহায়তা করবে।

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের…

কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

বিদেশি বন্ধু ও উন্নয়ন অংশীদারদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবে সরকার। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে…

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ব্যক্তিগত জায়গা থেকে তিনি ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেছেন।

জনপ্রিয় টার্গেট

শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার

প্রকাশ: ০২:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬