মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে দেশে ফেরত পাঠানো হতে পারে

মালদ্বীপে বাংলাদেশিদের বায়োমেট্রিকের নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩৪১ বার পঠিত হয়েছে

বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল অফিসে নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব বাংলাদেশি এখনো বায়োমেট্রিক তথ্য জমা দেননি তাদের মধ্যে নতুন বা পুরোনো, বৈধ কিংবা অনথিভুক্ত সবাইকে নিবন্ধনের আওতায় আসতে হবে।

হাইকমিশন সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধভাবে মালদ্বীপে থাকার অনুমতি হারাতে পারেন এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকতে পারে।

এ প্রসঙ্গে হাইকমিশন সবাইকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে এবং নিবন্ধন কার্যক্রমে দ্রুত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

আজকের নামাজের সময়সূচি: ০২ অক্টোবর ২০২৬

মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে দেশে ফেরত পাঠানো হতে পারে

মালদ্বীপে বাংলাদেশিদের বায়োমেট্রিকের নির্দেশ

প্রকাশ: ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫