ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে শিশুকে ধর্ষণ–হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ রায় দেন। এ সময় নিহত শিশুর বাবা আদালতে উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এর আগে গত ১৬ জুন দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।

চলতি বছরের ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। পরে ওইদিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে তার আগেই মূল আসামি স্বপ্নার স্বামী সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। শিশুটির বাবার করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গত ৯ জুন মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। আর মাত্র ২ কর্মদিবসে ওই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ১১ জুন পৃথক জেল আপিল করেন দুই আসামি। গত ১৪ জুন তা শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

পোশাক খাতের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে।

জনপ্রিয় টার্গেট

চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ, একজনের অবস্থা সংকটাপন্ন

পল্লবীতে শিশুকে ধর্ষণ–হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস

প্রকাশ: ০১:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬