ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে সকালে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিক সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এর ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।

এর কারণ সম্পর্কে এ কে এম নাজমুল হক বলেন, একটি ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার হতে পারে। সে কারণে ‘আকভানে’র কারণে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। তা ছাড়া ‘আকভানে’র কারণে সাগর উত্তাল রয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বদলানো হতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

হিমালয়ে শামুক খেকো, গোপনচারী, শিংওয়ালা নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান

ভারতের পূর্ব হিমালয় অঞ্চলে ক্ষুদ্রাকৃতির শিংযুক্ত ব্যাঙের (হর্নড ফ্রগ) পাঁচটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই আবিষ্কারের ফলে ব্যাঙের সংশ্লিষ্ট গোষ্ঠীটির পরিচিত প্রজাতির সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

বৃষ্টিতে সকাল শুরু, ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

গতকাল দফায় দফায় বৃষ্টির পর আজ ভোর থেকেই বজ্রপাতসহ ভারী বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদিন ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে

প্রকাশ: ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬