দফায় দফায় বন্ধ সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনের কাছে রেললাইন ভাঙা শনাক্ত হয়। নিয়মিত পরিদর্শনের সময় রেলওয়ে কর্মীদের নজরে বিষয়টি আসে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে মেরামতকাজ শুরু হয়।

লাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাটোরের আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

মেরামত শেষে সকাল সাড়ে ৮টায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ভাঙা অংশ দিয়ে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা-রাজশাহী রুটের ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস আটকা পড়ে। রাজশাহী আসার পথে বাঘার আড়ানী স্টেশনে আটকা পড়ে ধূমকেতু এক্সপ্রেস।

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আহসান হাবিব জানান, বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় তাঁরা আটকে ছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর যাত্রা শুরু হলেও কিছুক্ষণ পর আবার আড়ানীতে আটকা পড়েন। সকালে রাজশাহীতে পৌঁছানোর কথা থাকলেও তাঁরা পৌঁছান বিকেলে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান জানান, বরেন্দ্র এক্সপ্রেসের রাজশাহী ছাড়ার সময় ছিল দুপুর ৩টা এবং কপোতাক্ষ এক্সপ্রেসের আড়াইটা। ঢালারচর এক্সপ্রেস উদ্ধার শেষে স্টেশন থেকে ট্রেন দুটি ছাড়তে বিকেল ৪টা বেজে যায়।

ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীতে এসে বিকেলে পদ্মা হয়ে ঢাকায় ফিরে যায়।

চট্টগ্রাম থেকে মিয়ানমার পাচারকালে একটি কার্গো বোট থেকে ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতা ও নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই…

জনপ্রিয় টার্গেট

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বিমান চলাচল বিধিমালা চান মন্ত্রী

দফায় দফায় বন্ধ সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ

প্রকাশ: ০৫:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬