ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু ভোটার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টায় সব ধরনের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। এর আগে সোমবার প্রচারের শেষ দিনে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভা করেন। সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার ভোটারদের কাছে পৌঁছাতে দিনভর তৎপরতা চালান তাঁরা।

আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ও ১১-দলীয় জোট-সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের (দাঁড়িপাল্লা) মধ্যে হবে বলে আলোচনা রয়েছে।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি হিন্দু ভোটার রয়েছেন। শহরের চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় ভোটের সম্ভাব্য ফল নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে হিন্দু-অধ্যুষিত এলাকাগুলোর ভোট কোন প্রার্থীর দিকে যায়, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।

সদরের ধন্দগাঁও ও পূর্ব বেগুনবাড়ি বিডি প্রাথমিক বিদ্যালয় এলাকার মতো হিন্দু-অধ্যুষিত কেন্দ্রগুলোতে আগের নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য ভোট ছিল বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। এবার সেই সমর্থন ধরে রাখার চেষ্টা করছে দলটি। অন্যদিকে, এসব এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে প্রচার চালিয়েছে জামায়াতে ইসলামীও। দুই প্রার্থীর পক্ষ থেকেই হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রচারের শেষ দিনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রাম থেকে গণসংযোগ শুরু করেন। পরে কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন তিনি। এ সময় তাঁর বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়কার উন্নয়ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরেন ফয়সল আমীন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন সদর উপজেলার গড়েয়া, মোলানী ও জগন্নাথপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তিনি ভোটারদের সজাগ থাকার পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে ভোটের পরিবেশ শান্ত রাখতে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল মধ্যরাত থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় গতকাল রুহিয়া থানা জামায়াত আমির মো. আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি।

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের নগরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাপপ্রবাহে পানিশূন্যতাসহ বিভিন্ন অসুস্থতার পাশাপাশি জলাবদ্ধতা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও অনিরাপদ পানির কারণে ডেঙ্গু-চিকুনগুনিয়া, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী। একই সঙ্গে তিনি জাতীয় উন্নয়নে তারেক রহমান সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু ভোটার

প্রকাশ: ০৬:১৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬