ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মারক নিয়ে বৃহৎ প্রদর্শনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার বিকেলে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।

সংবাদ সম্মেলনে এহ্সান মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাগরূক রাখতে এ আয়োজন করা হচ্ছে। জাদুঘরের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই জাদুঘরের মহাপরিচালক বলেন, স্থানসংকুলানের অভাবে জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হচ্ছিল না। এবারের আয়োজনের মাধ্যমে সব নিদর্শন দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাঁদের হত্যা করেছিল, যাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাঁদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব

মহাপরিচালক আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এ প্রদর্শনীর বিশেষ গুরুত্ব রয়েছে। শহীদদের স্মৃতিস্মারক শুধু তাঁদের আত্মত্যাগের স্মারক নয়, বরং সেই সময়ের নির্মম ঘটনাপ্রবাহেরও গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা হাসান ইনাম ও আবু বকর সাঈম উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

বছর ব্যবধানে নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস

বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে…

জনপ্রিয় টার্গেট

নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মারক নিয়ে বৃহৎ প্রদর্শনী

প্রকাশ: ০৬:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬