ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাধাকে নার্সিং নিবন্ধন দিল মধ্যপ্রদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কাউন্সিলের পোর্টালের অনিয়ম ও নিরাপত্তা দুর্বলতা ফাঁস করতে পরীক্ষা হিসেবে মূলত এই কাজ করেছিলেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) রাজ্য সহসভাপতি রবি পারমার।

আবেদন প্রক্রিয়ায় ক্যান্ডিডেটের নাম লেখা হয়েছিল ‘DONKEY MPNRC’ (গাধা এমপিএনআরসি)। বাবার নাম দেওয়া হয়েছিল ‘DONKEY FATHER’, মায়ের নাম ‘DONKEY MOTHER’ এবং জাত বা জাতি (caste) বিভাগে নির্বাচন করা হয়েছিল ‘ANIMAL’ (পশু)।

অবাক করার বিষয় হলো, অনলাইন সিস্টেমটি এই অদ্ভুত তথ্যের কোনো যাচাই না করেই তা গ্রহণ করে নেয়। এমনকি নির্ধারিত ২ হাজার ৫০ রুপি আবেদন ফি জমা দেওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর সিস্টেমটি সফলভাবে একটি ডিজিটাল নার্সিং নিবন্ধন দেয়, যার মেয়াদ ২০৩১ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে।

রবি পারমার জানান, কোনো ভুয়া লাইসেন্স নেওয়ার উদ্দেশে তিনি এটি করেননি। মূলত পোর্টালে সঠিকভাবে তথ্য ভেরিফিকেশন বা ডেটা যাচাইয়ের ব্যবস্থা নেই—তা প্রমাণ করাই ছিল তাঁর উদ্দেশ্য।

গত ১ অক্টোবর তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন এবং প্রয়োজনীয় সব নথিপত্র ও ডিজিটাল প্রমাণাদি পুলিশের হাতে তুলে দেন।

তদন্তকারী কর্মকর্তা রাঘবেন্দ্র সিং শিকারওয়ার জানান, পুলিশ নার্সিং নিবন্ধন কাউন্সিলকে নোটিশ জারি করেছে। যাবতীয় প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে ‘পশু’ হিসেবে উল্লেখ করা আবেদনকারী প্রশাসনিক নজর এড়িয়ে লাইসেন্স ও নিবন্ধন পেয়ে গেল, সে বিষয়ে নার্সিং কাউন্সিল এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

সিগারেটে ‘আসক্ত’ হয়ে পড়ছে পাখিরাও, কেন

মানুষ পরিবেশের যে বিপর্যয় নিজেরা সৃষ্টি করেছে, তা সামাল দেওয়ার ক্ষেত্রে খুব একটা সফল হতে পারছে না। ফলে কিছু পাখি আমাদের ফেলে দেওয়া দূষিত বর্জ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অদ্ভুত উপায় বের করেছে। তাদের এই অভিযোজন যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি দুঃখজনক ও উদ্বেগজনক।

পছন্দের প্রাইভেট কার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

যৌতুক হিসেবে চেয়েছিলেন মারুতি ব্রেজা, কনে পক্ষ জোগাড় করতে পেরেছিল হুন্দাইয়ের প্রাইভেট কার। সেই গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বর ভারতের দিল্লি পুলিশের কনস্টেবল কুলদীপের বিরুদ্ধে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্বর্ণালংকারসহ আরও বেশকিছু যৌতুক নেওয়ার কথা জানা গেছে।

পশ্চিমের ইন্টারনেট কাঁপাচ্ছে এখন একটি গালি

ইন্টারনেটে পশ্চিমা দুনিয়ায় চোখ রাখলেই এ সপ্তাহে একটি বিশেষ শব্দবন্ধ নজরে পড়ছে—‘লো-বাজেট ভ্যাজাইনা’ (Low-budget vagina)। যাঁরা জানেন না, নারীর যৌনাঙ্গ নিয়ে এমন অপমানসূচক শব্দযুগলকে তাঁদের কেউ ভাবছেন—এটি হয়তো চিকিৎসাবিজ্ঞানের কোনো পরিভাষা কিংবা অচেনা কোনো গায়িকার নতুন গান অথবা জেন-জি প্রজন্মের নতুন কো

জনপ্রিয় টার্গেট

ধোনিকে ছুঁয়ে ৩৬ বছরের রেকর্ড ভাঙার আরও কাছে ভারতীয় ক্রিকেটার

গাধাকে নার্সিং নিবন্ধন দিল মধ্যপ্রদেশ

প্রকাশ: ০৪:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬