আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজির করার সময় এমন দৃশ্য দেখা যায়।
এদিন শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করা হয়।
এঁদের মধ্যে ডা. দীপু মনি, শাহরিয়ার কবির ও ফারজানা রুপা ছাড়া বাকিদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়।
এদিকে মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একইভাবে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজির করানো হয়।

দৈনিক টার্গেট 






















