ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অশনিসংকেত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তৈরি পোশাক খাত নারীর ক্ষমতায়নের সম্ভাবনা সৃষ্টি করেছিল। নারী ও পুরুষের মধ্যে সমতা আনার ক্ষেত্রেও তা রেখেছিল অনেক বড় অবদান। কিন্তু বর্তমানে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলা যায়, পোশাকশিল্পের সংকটের সঙ্গে এই শিল্পে সম্পৃক্ত থাকা বহু পরিবার বিপদে পড়বে। শ্রমিক অসন্তোষ যেভাবে মোকাবিলা করার চেষ্টা হয়েছে, যেভাবে পুলিশের পাশাপাশি সরকারি দলের লোকেরা শ্রমিকদের নির্যাতন করেছে, তাতে দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি বাংলাদেশকে আস্থায় নেওয়া ব্র‍্যান্ডগুলো এ দেশের ওপর থেকে আস্থা সরিয়ে ফেলার দিকে যাচ্ছে। এর প্রভাব নানাভাবে দেশের অর্থনীতির ওপর পড়বে।

পত্রিকার খবরে জানা যায়, শুধু শ্রমিক অসন্তোষের কারণে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এমনটা নয়। অর্ডার পাওয়ার পর বাংলাদেশ পোশাক তৈরি করতে যতটা সময় নেয়, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া তার থেকে অনেক কম সময় নেয়। রাজনৈতিক অস্থিরতাও সেসব দেশে নেই। ফলে বাংলাদেশ কী করে এই পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে ভাবা দরকার।

পোশাকশিল্প নিয়ে বাংলাদেশ যে অবস্থায় পড়েছে, তাতে সবচেয়ে দ্রুত ও সরাসরি আঘাত আসবে শ্রমিকদের ওপর। তাঁদের কাজের সময় কমে যাবে, ওভারটাইম বন্ধ হবে, অনেকে ছাঁটাই হবেন, পরিবারের প্রধান উপার্জনকারী নারীর ওপর বিশেষ চাপ আসবে, শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা কমবে। অন্যদিকে কারখানার মালিকদের সংকটও কম হবে না।

বিদেশি অর্ডার কমে গেলে উৎপাদন ও মুনাফা কমবে, ব্যাংকঋণের কিস্তি ও সুদ পরিশোধে সমস্যা হবে, শ্রমিকদের বেতন দেওয়ার মতো নগদ অর্থ কমে যাবে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে যাবে, প্রতিযোগিতা বাড়বে। মূলত ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প সংকটে পড়লে তা বৈদেশিক মুদ্রার সংকট তৈরি করবে, ব্যাংকিং খাতে সংকট বাড়বে, অভ্যন্তরীণ বাজারে মন্দা দেখা দেবে, সরকারের রাজস্ব কমবে আর তার মারাত্মক প্রভাব পড়বে জনজীবনে। তাতে সামাজিক অস্থিরতা বেড়ে যাবে।

সরকারের কাজ হবে একই সঙ্গে শ্রমিক, উদ্যোক্তা ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা। এ ছাড়া এই সংকট থেকে উত্তরণের আর কোনো পথ নেই।

জানা এবং অজানা মামলা

কী মুশকিল! বাদী বলছেন মামলা সম্পর্কে কিছুই জানেন না। পুলিশ বলছে, বাদী নিজেই এসে মামলা করেছেন, এর প্রমাণ আছে। মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা দুই পক্ষের টানাহেঁচড়ার মধ্যে পড়ে গেছেন। ২৬ নভেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত এক খবর থেকে জানা যায়, এমনই এক ‘নাটক’ চলছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে।

বয়স ২ বছর ১০ মাস

শিরোনামটি পড়লে কী মনে হয়? এমনকি মনে হয় যে একটি দারুণ রোমাঞ্চকর কোনো সংবাদের শিরোনাম এটি? ২ বছর ১০ মাস বয়সে কোনো মেধাবী শিশু জটিল কোনো অঙ্কের সমাধান করে ফেলেছে? কিংবা ঘটনাটি কি এ রকম যে চাঁদে অভিযান চালানোর জন্য কোনো শিশু চড়ে বসেছে কোনো চন্দ্রযানে? নাকি ২ বছর ১০ মাস বয়সী কোনো শিশু…

মঈদুল হাসান

মঈদুল হাসান

তাজউদ্দীন আহমদের বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালে একুশে পদক এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধ গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

জনপ্রিয় টার্গেট

অশনিসংকেত

প্রকাশ: ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬