ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ওকাপের প্রতিবেদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদেশে যেতে গিয়ে নিয়োগ প্রতারণা ও শোষণের শিকার অভিবাসী কর্মীরা প্রতিকার চেয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় অভিযোগ করলেও ক্ষতিপূরণ হিসেবে ফেরত পাচ্ছেন অভিবাসন ব্যয়ের সামান্য অংশ। সালিসের মাধ্যমে পুরুষ কর্মীরা তাঁদের মোট অভিবাসন ব্যয়ের গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ অর্থ ফেরত পাচ্ছেন। ফলে প্রতিকার পাওয়ার পরও ঋণের বোঝা ও আর্থিক ক্ষতি থেকে মুক্তি মিলছে না অনেকের।

গবেষণায় দেখা গেছে, বিদেশে যেতে পুরুষ কর্মীরা গড়ে ৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় করেছেন। নারী কর্মীদের গড় অভিবাসন ব্যয় ৩১ হাজার ৯০০ টাকা। অথচ মধ্যস্থতার মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ তাঁদের প্রকৃত ব্যয়ের তুলনায় খুবই কম। নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে অভিযোগকারীরা ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ক্ষতিপূরণ পাওয়া অধিকাংশ নারী কর্মী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। তবে একজন নারী কর্মীর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারিত হয়েছে।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিএমইটির সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করে গবেষণাটি করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী। তাঁদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন। ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায়, ২৮টি নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

প্রতিবেদনে অভিযোগ নিষ্পত্তির দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শুনানি আয়োজনের কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। আর ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্য ডাকাই হয়নি।

গবেষণায় পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের কোনোটিতেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের পরিবর্তে শুনানি ও সমঝোতার ওপরই বেশি নির্ভর করছে বিদ্যমান ব্যবস্থা।

গবেষণার ফলাফল উপস্থাপনকালে ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক সমাধান দেওয়ার পরিবর্তে অভিবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সির মধ্যে সমঝোতা করাতেই বেশি ভূমিকা রাখছে। এতে এজেন্সিগুলোর দর-কষাকষির ক্ষমতা বেশি থাকলেও আর্থিকভাবে অসচ্ছল এবং অনেক ক্ষেত্রে দূরবর্তী এলাকার বাসিন্দা কর্মীরা দুর্বল অবস্থানে থাকেন।

তিনি বলেন, কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই রিক্রুটিং এজেন্সিগুলো শুনানিতে অনুপস্থিত থাকে। অন্যদিকে কর্মীরা এমন সমঝোতা মেনে নিতে চাপের মুখে পড়েন, যা তাঁদের নিয়োগ ব্যয়, বকেয়া মজুরি, ঋণ ও অন্যান্য আর্থিক ক্ষতি পূরণে যথেষ্ট নয়। মধ্যস্থতার সময় চাপ, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেছেন কয়েকজন কর্মী।

নিয়োগ ও কর্মক্ষেত্রে প্রতারণার চিত্র

গবেষণায় বিদেশে যাওয়ার আগে ও পরে কর্মীদের সঙ্গে প্রতারণা এবং শোষণের নানা তথ্য উঠে এসেছে। ৯১ শতাংশ অভিযোগকারী জানিয়েছেন, দেশ ছাড়ার আগে তাঁরা আইনগতভাবে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তিপত্র পাননি। গন্তব্য দেশে পৌঁছেও ৭২ শতাংশ কোনো লিখিত চুক্তি পাননি।

পুরুষ কর্মীদের ৬২ শতাংশের ক্ষেত্রে প্রতিশ্রুত কাজ, ভিসায় উল্লেখ করা পেশা এবং বাস্তবে দেওয়া কাজের মধ্যে বড় ধরনের অমিল ছিল। ৩২ শতাংশ কর্মী ওয়ার্ক পারমিট পাননি। সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কর্মী কাজের ক্ষেত্রে প্রতারণা, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা এবং ৪২ শতাংশ শোষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

নারী গৃহকর্মীদের পরিস্থিতি আরও উদ্বেগজনক। গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগ মজুরি শোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, ৪০ শতাংশ অভিযোগকারী অভিবাসনের ছয় মাসের মধ্যে প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এতে তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ঋণের বোঝা বহন করতে হচ্ছে। নারী কর্মীদের কেউ কেউ দেশে ফিরে পরিবারের প্রত্যাখ্যান ও সামাজিক অপবাদের মুখেও পড়েছেন।

ওকাপের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-তে নিয়োগ প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ফৌজদারি শাস্তিসহ প্রতিকারের আইনি সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ায় তদন্ত ও জবাবদিহির বদলে মধ্যস্থতা এবং সমঝোতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিবাসী কর্মীদের কার্যকর প্রতিকার নিশ্চিত করতে তদন্তব্যবস্থা জোরদার, অভিযোগ নিষ্পত্তিতে নিরপেক্ষতা নিশ্চিত, কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচক ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সিমস-২ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং কারিতাস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাডভাইজর এরিফা সুলতানা। পর্বটি সঞ্চালনা করেন ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এ মামুন।

দ্বিতীয় পর্বে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারকরণ’ বিষয়ে আলোচনায় অংশ নেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, আইওএম বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক।

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল হবে

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও চোখের আইরিশ) তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৬ ডিসেম্বর ভারতে বিমান বাংলাদেশের ফ্লাইট শিডিউল

ভারতসহ সব রুটে প্রতি বছর দুবার করে ফ্লাইট শিডিউল বা সূচি করে থাকে বিমান। একটি গ্রীষ্মকালীন সূচি। অন্যটি শীতকালীন সূচি। প্রতি বছর ২৫ অক্টোবর থেকে ২৭ মার্চ পর্যন্ত গ্রীষ্মকালীন সূচি। অন্যদিকে ২৮ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শীতকালীন সূচি নির্ধারণ করে থেকে বিমান।

জনপ্রিয় টার্গেট

এনভিডিয়া ‘ভালো করপোরেট’, তদন্ত নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন অ্যাটর্নি জেনারেল

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ওকাপের প্রতিবেদন

প্রকাশ: ০৩:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬