আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এ সময় ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘আমরা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।’
প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে বলে জানান ইসি।
ইসি সানাউল্লাহ আরও জানান, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে নির্বাচন কমিশন।
এর আগে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ‘এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই এবং প্রচলিত আইনই এর জন্য যথেষ্ট।
দৈনিক টার্গেট 
























