সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ডসহ যুক্তরাষ্ট্রে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে বাংলাদেশ থেকে এমএলএআর পাঠানো হয়েছিল। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই প্রতিবেদন দিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ভুয়া কোম্পানির নামে ব্যাংকঋণ নিয়ে সেই অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তর এবং পরে বিদেশে পাচার করা হয়েছে। তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগও রয়েছে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর তাঁর সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তদন্তের অংশ হিসেবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে বিভিন্ন দেশের কাছে এমএলএআর পাঠানো হয়।
দুদকের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফবিআইয়ের প্রতিবেদন এখন পর্যালোচনা করা হবে। প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর নামে থাকা সম্পদ, ব্যাংক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে কী ধরনের তথ্য রয়েছে, তা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় ও পরবর্তী সময়ে অবৈধভাবে সম্পদ অর্জন, ব্যাংকঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক।
এদিকে বিদেশে পাচার করা অর্থ ও গোপন সম্পদের সন্ধানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আইনি সহযোগিতা নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, বিদেশ থেকে পাওয়া তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, চিকিৎসকের শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫ টি।
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি আজ সোমবার শেষ হয়েছে। যেকোনো দিন আপিলের রায় দেবেন আপিল বিভাগ।
দৈনিক টার্গেট 

























