যন্তর মন্তর থেকে জামা মসজিদ, কী চায় ভারতের জেন-জি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

গত ২৮ আগস্ট রাখিবন্ধনের দিন দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়িতে বিভিন্ন ধর্মের মানুষের হাতে রঙিন সম্প্রীতির সুতো (সৌহার্দ্য কে ধাগে) বেঁধেছেন একদল তরুণ-তরুণী। হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিষ্টান—ধর্ম নির্বিশেষে সবাইকে এই সুতো পরিয়ে তাঁরা সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন। আয়োজকদের দাবি, তাদের এই উদ্যোগকে মানুষ সন্দেহ নয়, বরং হাসিমুখেই স্বাগত জানিয়েছে।

এই কর্মসূচির আয়োজন করে সর্বভারতীয় যুব ও ছাত্র সংগঠন ক্রান্তিকারি যুবা সংগঠন (কেওয়াইএস)। গত এক দশক ধরে প্রতি রাখিবন্ধনে সংগঠনটির সদস্যরা দিল্লি ও হরিয়ানার বিভিন্ন এলাকায় গিয়ে ‘সৌহার্দ্যের সুতো’ বেঁধে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার চালিয়ে আসছেন।

সংগঠনের দীর্ঘদিনের সদস্য মুদিতা বলেন, এবার প্রায় ৭০ জন সদস্য ও স্বেচ্ছাসেবক জামা মসজিদের প্রবেশপথ ও সিঁড়িতে প্রায় পাঁচ হাজার মানুষের হাতে সম্প্রীতির সুতো বেঁধেছেন।

জামা মসজিদকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এখানে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। তাই সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এটি সবচেয়ে উপযুক্ত স্থান।

কেওয়াইএস শিক্ষার্থী, শ্রমিক ও গ্রামীণ দরিদ্র মানুষের অধিকার নিয়ে কাজ করে। স্নাতক পর্যায়ে পড়ার সময় সংগঠনে যোগ দেওয়া মুদিতার ভাষায়, এই উদ্যোগ প্রতি বছর মনে করিয়ে দেয় যে ভারতীয় সমাজের ভেতরে এখনো গঙ্গা-যমুনা তেহজিব বা বহুত্ববাদী সংস্কৃতি জীবন্ত রয়েছে।

মুদিতা বলেন, ‘সাধারণ মানুষ শান্তি ও সম্প্রীতির মধ্যেই বসবাস করতে চায়। গত এক দশকে আমাদের দেশে যে সাম্প্রদায়িক ঘৃণা দৃশ্যমান হয়েছে, তা সমাজ থেকে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়নি, রাজনৈতিক স্বার্থে এটিকে উসকে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তায় আমরা মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের আকাঙ্ক্ষাই দেখি।’

প্রচলিত রাখিবন্ধনে বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুরক্ষার অঙ্গীকার নেন। কিন্তু সৌহার্দ্যের সুতো ভিন্ন এক ধারণা বহন করে। এটি যে কেউ, যে কারও হাতে বাঁধতে পারেন—ধর্ম, লিঙ্গ বা পরিচয় নির্বিশেষে। এখানে সুতো সুরক্ষার নয়, বরং সমান মর্যাদায় একসঙ্গে বেঁচে থাকার প্রতিশ্রুতির প্রতীক।

স্বেচ্ছাসেবকদের হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—‘হিন্দু মুসলিম শিখ ইসাই, আপাস মে সব ভাই ভাই’ (হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিষ্টান—আমরা সবাই ভাই ভাই)।

মুদিতা বলেন, ‘প্রতি রাখিবন্ধনে হাজার হাজার মানুষের সঙ্গে ভারতের মৌলিক ঐক্য নিয়ে কথা বলার সুযোগ পাই। সবচেয়ে সুন্দর বিষয় হলো, সবাই এতে একমত হয়। আজ পর্যন্ত কেউ আমাদের থামানোর চেষ্টা করেনি—এমনকি পুলিশও নয়।’

পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে ভারতকে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিসি আদালত। তবে ওই নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, হেগভিত্তিক এই আদালত ‘অবৈধভাবে গঠিত’ এবং এর অস্তিত্বই ভারত স্বীকার করে না।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব

বাংলামোটরের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিল ডিএমপি

যন্তর মন্তর থেকে জামা মসজিদ, কী চায় ভারতের জেন-জি

প্রকাশ: ১০:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬