মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আমাদের দলের কোনো নেতা-কর্মী নেশার সঙ্গে জড়িত থাকলে দল তা কখনো মেনে নেবে না, আমরাও মেনে নেব না।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সব ধরনের মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তাঁরা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।’
এর আগে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ অনেকে।
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
রাজশাহীর পবায় একের পর এক শিশু অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। গত রোববার পারিলা ও কাটাখালীর নওদাপাড়া এলাকায় একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। তবে কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে কিছু জানে না প্রশাসন।
ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 



















