নোয়াখালীতে ১২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন (৩৪) এবং চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের অহিদুল্লাহর ছেলে জাবেদ আলম (২৮)। আটক অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে একলাশপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দেলোয়ারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০টি ইয়াবাসহ তাঁকে আটক করে।

অন্যদিকে, ডিবির আরেকটি দল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ আলমকে ৪০০টি ইয়াবাসহ আটক করে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে ৩২টি ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি।

নিহতের স্বজনেরা জানান, শামিমের ভায়রার জানাজা ও দাফনে অংশ নিতে সোমবার বিকেলে বারপুর গ্রামে যান তিনি। রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ভোররাত ৩টার দিকে গ্রামের সড়কে হাঁটাহাঁটি করার সময় তাঁকে চোর সন্দেহে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন আটক করেন।

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি…

নাইক্ষ্যংছড়িতে অপহৃত সাড়ে চার মাসের শিশু চট্টগ্রামে উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

নোয়াখালীতে ১২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

প্রকাশ: ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬