আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান খোলার সময় আগের নিয়মে ফিরে যাবে। অর্থাৎ, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
এর আগে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়ে দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতির নেতারা আরও বলেন, ঈদ ও দুর্গাপূজার সময় বেচাকেনা তুলনামূলক ভালো হয়। তাই এসব উৎসবকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ ছাড়া বর্তমানে লোডশেডিংও নিয়ন্ত্রণে এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর জ্বালানিসংকট তীব্র হলে গত এপ্রিলে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময়সীমা শিথিল করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে বিমানের কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো যাত্রাপথ টার্মিনালের সিসিটিভি মনিটরে সরাসরি সম্প্রচার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
দৈনিক টার্গেট 

























