০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিক আন্দোলন ঘিরে সামাজিক মাধ্যমে একাধিক ভুয়া খবর ও অপপ্রচার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

তবে অনুসন্ধানে এ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জাতীয় দৈনিক ‘যুগান্তর’-এর ওয়েবসাইটে গত ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিসহ কয়েক দফা দাবিতে সেদিন সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকায় বিক্ষোভ হয়। শতাধিক কারখানার শ্রমিক রাস্তায় নামেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে ‘তারেক রহমানের নির্দেশে গার্মেন্টস শ্রমিকদের মিছিলে গুলি চালাচ্ছে’ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া, ভিডিওতে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ করা যায়। পুলিশ সদস্যদের সামনে ককটেল বিস্ফোরিত হলেও তাঁদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এ ছাড়া ভিডিওতে রাস্তার ডিভাইডার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এবং কয়েকজনের শরীরের অবয়ব বিকৃত হয়ে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার মতো অসংগতিও রয়েছে। এসব বিষয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে একাধিক এআই শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। এসব টুলের বিশ্লেষণে জানা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হবার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

তবে অনুসন্ধানে এ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে গত ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সাভারের হেমায়েতপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই প্রতিবেদনে কোনো নিহতের তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া, অন্য কোনো জাতীয় দৈনিক বা নির্ভরযোগ্য সূত্রেও হেমায়েতপুরে পাঁচ শ্রমিক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

মূলত, শ্রমিক আন্দোলন চলাকালে গাজীপুরে আহত পোশাকশ্রমিক তৌফিক হোসেন গত ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার তথ্য পাওয়া গেলেও আলোচিত দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আহত এক শ্রমিকের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে এক ব্যক্তিকে টিয়ারশেলের প্রভাবে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যদি মারাও যাই, আপনারা পিছপা হবেন না।’

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পোশাকশ্রমিক আন্দোলনের নয়। এটি সাম্প্রতিক সময়েরও নয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনে টিয়ারশেলের প্রভাবে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোরের’ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ৪ আগস্ট নিজেদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওর একটি দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওর বিস্তারিত অংশ থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাইয়ে ঝিনাইদহে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।

দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের প্রতিপক্ষকে ধাওয়া করার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই যুবককে অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

সাজেকে সংঘাত দাবিতে ছড়ানো ভিডিওগুলো মিয়ানমার ও আসামের

ফ্যাক্টচেক /সাজেকে সংঘাত দাবিতে ছড়ানো ভিডিওগুলো মিয়ানমার ও আসামের

সস্প্রতি রাঙামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় নিরাপত্তা বাহিনী ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জনপ্রিয় টার্গেট

গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

পোশাকশ্রমিক আন্দোলন ঘিরে সামাজিক মাধ্যমে একাধিক ভুয়া খবর ও অপপ্রচার

প্রকাশ: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬