ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীদের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের আগে ভোটারদের মন জয় করতে এবং প্রচারের অংশ হিসেবে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ এবং বিজলপুরা—এই চারটি গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এই লাইটগুলো লাগানো হয় বলে গ্রামবাসী জানায়।

তবে ফল প্রকাশের পর দেখা যায় প্রিয়াঙ্কা শর্মা ভোটে হেরে গেছেন। আর এর পরপরই শুরু হয় বাতি খুলে নেওয়ার তোড়জোড়। গ্রামবাসীদের দাবি, ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রামগুলো থেকে লাইট খুলে নেওয়া শুরু হয়।

খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড-এর ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে উপস্থিত হয়ে বাতিগুলো খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি খুঁটির স্ট্রিট লাইট খুলে ফেলে। তবে বাকি প্রায় ৪০টি লাইট খুলতে পারেনি। কারণ নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি সারানোর জন্য গ্রামে পরিদর্শনে গিয়ে এফআরটি টিম বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ দিয়ে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তা অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়। কীভাবে ও কার অনুমতিতে এই সংযোগগুলো দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।

এদিকে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব লাইট লাগিয়েছিলেন।

মেয়ের খুনিকে কেন বাড়ি নিয়ে এলেন মা-বাবা

অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের গিল্ডফোর্ডে। ২৪ বছর বয়সী মেয়ে মারিয়ার মৃত্যুর জন্য দায়ী তাঁর প্রেমিক নিক টেকে ক্ষমা করে দিয়েছেন এলিজাবেথ ও ফার্নান্দো দম্পতি। এমনকি নিককে নিজেদের বাড়িতে এনেও রেখেছেন।

নেতানিয়াহুর মতো চেহারা, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

কোনো তারকা বা বিখ্যাত ব্যক্তির সঙ্গে চেহারার মিল থাকাটা অনেকের জন্য আনন্দের। আবার কেউ কেউ শুধু চেহারার মিলের কারণেই পরিচিত হয়ে ওঠেন। তবে এই মিল যে কখনো কখনো বিড়ম্বনার কারণও হতে পারে, তার উদাহরণ দেখা গেল ইরানের রাজধানী তেহরানের এক ব্যবসায়ীর ক্ষেত্রে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

জনপ্রিয় টার্গেট

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

প্রকাশ: ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬