০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি লেকের উন্নয়নে ৭৫ কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, ধানমন্ডি লেকটি ১০০ বছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। লেকটির সৌন্দর্য বৃদ্ধি ও পানি দূষণমুক্ত করতে ৭৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা শহরের পয়োবর্জ্য পরিশোধনের জন্য আরও এক হাজার কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে গুলশান, ধানমন্ডি, বারিধারা ও বনানী এলাকার পয়োবর্জ্য পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি শোধনাগারে নেওয়া হবে। সেখানে পরিশোধনের পর পানি নদীতে ছাড়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যথাক্রমে ২৯ ও ২৬টি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কয়েক দফা বৈঠক করেছে। নদীগুলো পরিদর্শন করে প্রধানমন্ত্রীকে প্রতিবেদনও দিয়েছে।

এ ছাড়া হাতিরঝিল, ধানমন্ডি, বারিধারা ও বনানী লেকের উন্নয়নে রাজউক প্রকল্প নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উদ্বেগ জানান। তিনি সেচে পানির অপচয় কমানো এবং বিকল্প পানির উৎস ব্যবহারে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। চার বছর মেয়াদি এ প্রকল্পে খাল ও জলাধার সংরক্ষণ এবং পানি সরবরাহব্যবস্থার উন্নয়নের কাজ রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সরকার জিয়াকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রিয় টার্গেট

ধানমন্ডি লেকের উন্নয়নে ৭৫ কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬