আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • ৩৩৯ বার পঠিত হয়েছে

কোটা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সব সময় খোলা। যখনই আন্দোলনকারীরা আমাদের সঙ্গে বসতে চায়, তারা আসতে পারে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি সংঘাত চাই না।’

এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান৷

অপপ্রচারের বিরুদ্ধে গাজীপুর জেলা পরিষদের প্রতিবাদ কর্মসূচি

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০১:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০২৪