ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সারাদেশে সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত সব রাজনৈতিক দল, সংগঠন, আহত, নিহতদের পরিবারসহ সকলের কাছে চিঠি পাঠাচ্ছি। আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করব। সেই গণশুনানির মধ্যে প্রত্যেক জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে বিশেষ করে নিপীড়িত রাজনৈতিক দল বা সংগঠনের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হয়ে থাকে, সে মামলাগুলোর কাগজপত্র পর্যালোচনা করা হবে। যদি কোনো মামলা না হয়ে থাকে, সেই ভিকটিম পরিবারকে চিহ্নিত করব এবং যদি সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য হয়, তাহলে সেই বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনবোধে যদি ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া যায়, তাদের গ্রেপ্তার করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও জানান, যশোর জেলা থেকে এই কার্যক্রমটা শুরু হবে। কোনো কারণে কোনো জেলায় নির্ধারিত কর্মসূচি করা না গেলে অন্য কোনো জেলার মাধ্যমে সেই কার্যক্রম চালানো হবে।

গুমের মামলার তদন্ত নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ গুমের মামলাগুলোর তদন্ত চলমান আছে। বিশেষ করে ২৮০ জনের মতো হিসাব আছে যাঁরা গুমের শিকার, যাঁদের সন্ধান আমরা এখনো পাইনি।’

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে টানা দ্বিতীয় দিনের বৈঠকে দর-কষাকষির অংশ হিসেবে তৃতীয় দফা প্রস্তাব জমা পড়েছে মজুরি বোর্ডে। এসব প্রস্তাবে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবিত বেতনের অঙ্কের ব্যবধান ধীরে ধীরে কমেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় নির্ধারিত আলোচনা শুরু হয়। গতরাতের মধ্যে একটি ঐকমত্যে…

জনপ্রিয় টার্গেট

সুরমা নদীতে পাথরবাহী নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

প্রকাশ: ১২:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬