ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্টিবায়োটিক কাজ না করায় ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা: ডব্লিউএইচও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

সোমবার (১৬ নভেম্বর) ডব্লিউএইচওর কর্মকর্তারা জানান, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় বিশ্বজুড়ে কাজের গতি এখনো যথেষ্ট নয়। এ সমস্যা ঠেকাতে জীবাণু শনাক্ত করা, সংক্রমণ প্রতিরোধ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে।

ডব্লিউএইচও-এর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়েরে নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আধুনিক চিকিৎসাব্যবস্থা হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির মতো এ সমস্যাটি চোখে দেখা যায় না। কিন্তু ওষুধ কাজ না করায় বছরের পর বছর ধরে মানুষ মারা যাচ্ছে। বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতার কারণে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এ সমস্যার সম্পর্ক ছিল।

চলতি বছর ১৮৩টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ দেশের এ সমস্যা মোকাবিলায় জাতীয় পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ হার ছিল মাত্র ৪০ শতাংশ। তবে পরিকল্পনা থাকলেও মাত্র ৪২টি দেশ তা বাস্তবায়নের জন্য অর্থের ব্যবস্থা করেছে এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

ডব্লিউএইচও-এর কর্মকর্তা প্রভাশা প্রকাশ বলেন, ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হলে দেশগুলোকে আরও দ্রুত কাজ করতে হবে।

সংস্থাটির ২০২৩ সালের তথ্য বলছে, পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটির ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক কাজ করেনি।

এ সমস্যা মোকাবিলায় রোগ শনাক্ত করার জন্য দুটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, সংক্রমণ ঠেকানো, টিকা দেওয়া, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা—এসব পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব।

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১৭৩ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৫০৯ জনের শরীরে।

স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন

স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল। শহর ও নগরকেন্দ্রিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে এই হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

অ্যান্টিবায়োটিক কাজ না করায় ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা: ডব্লিউএইচও

প্রকাশ: ০৭:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬