১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অদৃশ্য বায়ুদূষণে গর্ভের শিশুরও দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা হয়: গবেষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গবেষকেরা দেখেছেন, গর্ভাবস্থায় এবং জীবনের শুরুর বছরগুলোতে তুলনামূলকভাবে কিছুটা বেশি বায়ুদূষণের মধ্যে থাকা শিশুরা শৈশব পেরিয়ে কৈশোরে পৌঁছানো পর্যন্ত ফুসফুসের কার্যক্ষমতায় দীর্ঘমেয়াদী দুর্বলতায় ভোগে।

চিকিৎসা বিজ্ঞানে বায়ুদূষণকে ইতিমধ্যেই অ্যাজমা, সিওপিডি, কম ওজনের শিশু জন্ম, ক্যান্সার, হৃদরোগ এবং অকাল মৃত্যুর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হলেও, খুব কম মাত্রার দূষণও যে শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি করতে পারে, এই গবেষণায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক মারি পেডারসেন বলেন, ‘আমরা দেখেছি যেসব শিশু গর্ভকালীন এবং জন্মের পর প্রথম কয়েক বছর কিছুটা বেশি ঘনত্বের বায়ুদূষণের শিকার হয়েছে, ৬ বছর বয়সে পরীক্ষা করে তাদের ফুসফুসের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা এই ক্ষতির ধকল কাটিয়ে উঠতে পারে না। বায়ুদূষণের কারণে শৈশবজুড়ে এবং কৈশোর পর্যন্ত তাদের ফুসফুসের বিকাশ স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে ঘটেছে।’

ডেনিশ পেডিয়াট্রিক অ্যাজমা সেন্টারের সহায়তায় কয়েকশ অন্তঃসত্ত্বা নারী এবং তাঁদের শিশুদের ওপর ১৮ বছর বয়স পর্যন্ত দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ চালিয়ে গবেষণার প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।

গবেষকেরা মূলত বায়ুতে থাকা অতিসূক্ষ্ম কণা ‘পিএম ২.৫’ এবং ক্ষতিকারক গ্যাস ‘নাইট্রোজেন ডাই-অক্সাইড’-এর প্রভাব বিশ্লেষণ করেন। মূলত যানবাহন, কলকারখানা, কাঠ পোড়ানো চুলা এবং কৃষিকাজ থেকে এই দূষণ বাতাসে ছড়ায়।

গবেষণায় দেখা গেছে, বাতাসে মাত্র ২ মাইক্রোগ্রাম অতিরিক্ত অতিসূক্ষ্ম কণা থাকার কারণে ৬ বছর বয়সী শিশুদের ফুসফুসের ধারণক্ষমতা প্রায় ২ শতাংশ কমে যায়।

অধ্যাপক মারি পেডারসেন বলেন, ‘একজন একক শিশুর ক্ষেত্রে ২ শতাংশের এই ঘাটতি চোখে না-ও পড়তে পারে। কিন্তু পুরো জনসংখ্যার কথা বিবেচনা করলে গড় মাত্রার সামান্য এই পরিবর্তন পুরো জনস্বাস্থ্যের ওপর এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলে।’

ডেনমার্কে গত কয়েক দশকে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমলেও, তা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মাত্রার (প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম) চেয়ে অনেক ওপরে। ডেনমার্কে এই বার্ষিক গড় উপস্থিতি প্রায় ৯ দশমিক ৬ মাইক্রোগ্রাম। এ ছাড়া ডেনমার্কের বায়ুদূষণের প্রায় ৭৫ শতাংশই তৈরি হয় সীমান্ত পেরিয়ে আসা বিদেশি উৎস থেকে।

গবেষকেরা বলছেন, বায়ুদূষণ এমন একটি পরিবেশগত সমস্যা যার উৎসগুলো আমাদের পক্ষে জানা এবং পদক্ষেপ নেওয়া সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন এবং বৈশ্বিক পর্যায়ে এই দূষণ আরও কমানো সম্ভব হলে তা শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় বিশাল ভূমিকা রাখবে।

তবে এই গবেষণার ফলাফলে অভিভাবকদের আতঙ্কিত হয়ে শিশুদের ঘরের ভেতর আটকে না রাখার পরামর্শ দিয়েছেন অধ্যাপক পেডারসেন।

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা

প্রতিদিন বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকবে—এমন কথা শুনে বড় হয়েছেন অনেকে। প্রশ্ন জাগতে পারে, বাদাম কি মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করতে পারে? সম্প্রতি ফুড অ্যান্ড ফাংশন জার্নালে প্রকাশিত নেদারল্যান্ডসের মাস্ট্রিচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এই প্রশ্নের উত্তর।

‘স্বাস্থ্যকর লবণ’ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব: গবেষণা

পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণ ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু এবং হৃদ্রোগ ও কিডনি রোগের এক কোটি নতুন ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সাধারণ খাবার লবণের পরিবর্তে এই স্বাস্থ্যকর লবণ ব্যবহার করলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে…

দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর

প্রস্রাব করার সময় পুরুষদের দাঁড়িয়ে থাকা ভালো, নাকি বসে থাকা উচিত? দীর্ঘদিন ধরে এ নিয়ে বিতর্ক থাকলেও নতুন এক গবেষণায় বলা হয়েছে, সুস্থ পুরুষদের ক্ষেত্রে দাঁড়িয়ে কিংবা বসে প্রস্রাব করার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। দুই অবস্থানেই প্রস্রাবের প্রবাহের হার, মোট নির্গত প্রস্রাবের পরিমাণ এবং মূত্রথলি

জনপ্রিয় টার্গেট

পশ্চিমবঙ্গে পুলিশ ‘এনকাউন্টারে’ ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত, চার মাসে ৪ মৃত্যু

অদৃশ্য বায়ুদূষণে গর্ভের শিশুরও দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা হয়: গবেষণা

প্রকাশ: ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬