খুব শখ করে যে পোশাক কিনেছিলেন, কিন্তু এখন পর্যন্ত গায়ে তোলাই হয়নি; সেটাই কি ট্রাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? সেই চিন্তা থাকলে একটু থামুন। সেই পোশাক ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা ভাবুন সবার আগে। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়ে।
এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যারহাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক এবং একই সঙ্গে ফ্যাশনেবল—এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণ উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখা ভালো।
ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে, সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক, তা আবহাওয়া উপযোগী না হলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্য ভালো। যাদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।
বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক না হয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ, ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙা হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।
সেপ্টেম্বর মাসে হুটহাট বৃষ্টির সম্ভাবনা থাকে। তাই একটি ছোট ট্রাভেল ছাতা বা হালকা রেইনকোট ব্যাগে রাখুন। ফোন, ক্যামেরা, ল্যাপটপ এবং জামাকাপড় বৃষ্টির পানি থেকে বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ বা পলিথিন জিপলক ব্যাগ ব্যবহার করুন। রোদ থেকে বাঁচতে এবং সুন্দর ছবির জন্য সানগ্লাস ও একটি টুপি বা ক্যাপ সঙ্গে নিন। আর হ্যাঁ, ভ্রমণে প্রচুর হাঁটতে হয়। তাই গ্রিপ ভালো এমন আরামদায়ক স্নিকার, ওয়াটারপ্রুফ হাঁটার জুতা বা ভালো মানের স্যান্ডেল নিন।
সূত্র: হু হোয়াট হয়্যার ও অন্যান্য
রুই মাছ তো প্রায়ই রান্না হয় বাড়িতে। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। আপনাদের জন্য লেবুপাতা দিয়ে রুই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া…
ইট দ্য রেইনবো বা রঙিন খাবার খান। সহজ কথায়, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রঙের ফলমূল ও শাকসবজি অন্তর্ভুক্ত করাই হলো এই ডায়েট। তরুণ প্রজন্মের কাছে স্বাস্থ্যকর জীবনযাত্রার আগ্রহ দিন দিন বাড়ছে। এ জন্য শুধু নির্দিষ্ট কিছু শাকসবজি খাওয়া যথেষ্ট নয়। থালায় রঙের বৈচিত্র্য নিশ্চিত করলে কেবল শরীর প্রয়োজনীয়…
দৈনিক টার্গেট 




















