ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

১৯৬২ সালে ‘ডক্টর নো’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। এরপর ছয় দশকের বেশি সময়ে বিভিন্ন অভিনেতার হাত ধরে বদলেছে বন্ড বা এজেন্ট ০০৭-এর চেহারা, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব। কারও বন্ড লুকে ছিল ক্ল্যাসিক ব্রিটিশ আভিজাত্য, কারও ক্ষেত্রে আধুনিক ফ্যাশন ও অ্যাকশনধর্মী উপস্থিতি; বিশেষ করে তাঁর স্যুট, চুলের ছাঁট, ঘড়ি ও সামগ্রিক সাজপোশাক পুরুষদের ফ্যাশনে গভীর প্রভাব ফেলেছে। জেনে নিন ১৯৬২ থেকে আজ পর্যন্ত কেন জেমস বন্ডের ফ্যাশন ও স্টাইল প্রাসঙ্গিক হয়ে আছে।

জেমস বন্ডের স্টাইলের মূল ভিত্তি হলো শরীরের মাপে তৈরি নিখুঁত টেইলরিং। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমায় শন কনারির হাত ধরে বন্ডের যে ফ্যাশন যাত্রা শুরু হয়েছিল, লন্ডনের বিখ্যাত স্যাভিল রো-র দরজি অ্যান্থনি সিনক্লেয়ারের হাতে তার গোড়াপত্তন। সময়ের পরিক্রমায় রজার মুরের সত্তর দশকের ফ্লেয়ার্ড কাট কিংবা পিয়ার্স ব্রসনানের ব্রিয়োনি স্যুট—সবই দর্শকদের মুগ্ধ করেছে। তবে আধুনিক যুগে ড্যানিয়েল ক্রেইগের শরীরে ডিজাইনার টম ফোর্ডের স্লিম-ফিট স্যুটগুলো পুরুষদের ফ্যাশনে নতুন এক বিপ্লব ঘটায়। বন্ডের পোশাকে রঙের ব্যবহার সব সময় পরিমিত—মিডনাইট ব্লু টাক্সিডো, চারকোল গ্রে, নেভি ব্লু স্যুট এবং গ্রীষ্মকালীন আবহাওয়ায় আইভরি বা সাদা ডিনার জ্যাকেট তাঁকে দিয়েছে রাজকীয় আভিজাত্য।

ফ্যাশন পাতার পাঠকদের জন্য বন্ডের ক্যাজুয়াল লুকগুলো বিশেষভাবে শিক্ষণীয়। মিশনের প্রয়োজনে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ানো এই গোয়েন্দা প্রমাণ করেছেন, স্যুট ছাড়াও কীভাবে আভিজাত্য ধরে রাখা যায়। পোলো টি-শার্ট, ব্রিদেবল লিনেন শার্ট, ফিটেড চিনো প্যান্ট, সুয়েড জ্যাকেট কিংবা টার্টলনেক সোয়েটার—সবকিছুতেই বন্ড সমান সাবলীল। অতিরঞ্জিত লোগো বা জাঁকজমক এড়িয়ে উচ্চমানের ফ্যাব্রিক এবং সাদামাটা কাটের পোশাক বেছে নেওয়াই হলো বন্ডের পরিমিত বিলাসিতার মূলমন্ত্র।

একজন ফ্যাশন-সচেতন পুরুষের লুক পূর্ণতা পায় সঠিক অনুষঙ্গ বা অ্যাকসেসরিজ নির্বাচনে। বন্ডের ক্ষেত্রে প্রতিটি অনুষঙ্গ একই সঙ্গে স্টাইলিশ এবং কার্যকর। তার হাতঘড়ির তালিকায় রয়েছে ভিনটেজ রোলেক্স সাবমেরিনার থেকে শুরু করে আধুনিক ওমেগা সিমাস্টার। চোখের সুরক্ষায় পারসল বা টম ফোর্ডের ক্ল্যাসিক রোদচশমা, পায়ে ক্রোকেট অ্যান্ড জোনসের চামড়ার ডার্বি বা চেলসি বুট এবং বুকপকেটে নিখুঁত ভাঁজের সাদা পকেট স্কয়ার—এই সূক্ষ্ম বিষয়গুলোই বন্ডকে সবার থেকে আলাদা করে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, জেমস বন্ডের ফ্যাশনের শক্তি দিক হলো এর কালজয়ী বা টাইমলেস আবেদন। ফ্যাশন দুনিয়ায় প্রতি ঋতুতে ট্রেন্ড বদলায়, কিন্তু বন্ড কখনোই সাময়িক কোনো ট্রেন্ডের পেছনে ছোটেননি। ক্ল্যাসিক সিলুয়েট, নিরপেক্ষ রঙের সমন্বয় এবং সর্বোপরি আত্মবিশ্বাসের সঙ্গে পোশাক পরার ক্ষমতা—এই তিনটি গুণই যেকোনো পুরুষকে বন্ডের মতো আকর্ষণীয় করে তুলতে পারে। আজকের দিনেও কোনো পুরুষ যখন নিখুঁত ফিটিংয়ের একটি স্যুট বা পরিপাটি ক্যাজুয়াল পোশাক পরেন, তখন অজান্তেই তার মাঝে জেমস বন্ডের সেই চিরচেনা ছায়া ফুটে ওঠে। রুপালি পর্দার এই কাল্পনিক চরিত্র তাই ফ্যাশন দুনিয়ায় আভিজাত্য, রুচিশীলতা ও পুরুষালি ব্যক্তিত্বের এক চিরন্তন প্রতীক।

সূত্র: প্রিমিয়ার ম্যাগাজিন, হকার্টি ও অন্যান্য

ফ্লো ফেস্টে আসছে ইকো ব্র্যান্ড ‘অণূভা’স’

সময়টাই এখন গোলমেলে। হাতে থাকা মোবাইল ফোনটাই যেন সবার একমাত্র সম্বল। চার দেয়ালের মাঝে বন্দী মানুষের দিন-রাত কেটে যায় স্ক্রিনের দিকে তাকিয়ে। কারও চোখ আর পড়ছে না বাইরের পৃথিবীর দিকে। অধরা থেকে যাচ্ছে প্রাণ-প্রকৃতি। এমন বাস্তবতায় রাজধানী ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রমী এক আয়োজন—‘ফ্লো ফেস্ট’।

ভূতের ফ্যাশন, না ফ্যাশনের ভূত

ভূতের ফ্যাশন, না ফ্যাশনের ভূত

ভর সন্ধ্যাবেলা বিদ্যুৎ চলে গেলে অন্ধকার সিঁড়ি ভাঙতে আপনার লোম দাঁড়িয়ে যায়, এই আধুনিক কালে? সহজ কথায়, সেটা ভূতের ভয়। কার্তিকের ঠিক সন্ধ্যাবেলা। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে ভেসে আসছে ইলিশ ভাজার গন্ধ।

কালো পোশাক যেভাবে স্টাইল করবেন

কালো পোশাক যেভাবে স্টাইল করবেন

ফ্যাশন দুনিয়ায় ক্ল্যাসিক ও শক্তিশালী রংগুলোর একটি হলো কালো। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কালো কোনো সাধারণ রং নয়, এটি আত্মবিশ্বাস, আভিজাত্য ও নিজস্ব শক্তির অনন্য প্রতীক। সঠিক কৌশল জানা থাকলে কালো পোশাক দিয়ে প্রকাশ করা যায় দারুণ রুচিশীলতা।

জনপ্রিয় টার্গেট

ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

পুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিক

প্রকাশ: ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬