কালো পোশাকে স্টাইলের ছোঁয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

একই রঙের পোশাক পরলেও কাপড়ের ধরন আলাদা হলে লুক কখনোই একঘেয়ে দেখাবে না। যেমন কালো কটন প্যান্টের সঙ্গে লেস, শিফন বা হালকা ফ্যাব্রিকসের টপ পরা যেতে পারে। কালো কুর্তির সঙ্গে ভিন্ন রঙের টেক্সচারযুক্ত ওড়না যোগ করলেও পোশাকে আসবে বৈচিত্র্য। গরমের কথা বিবেচনায় রেখে ভারী কাপড়ের বদলে কটন, লিনেন বা হালকা ফ্যাব্রিকস বেছে নিতে পারেন।

কালো পোশাকে একটু বিলাসী ভাব আনতে ভেলভেট হতে পারে দারুণ একটি উপাদান। পুরো পোশাক ভেলভেট না পরে ভেলভেট ব্লেজার, ব্যাগ, জুতা পরলে লুক হয়ে উঠবে আরও আকর্ষণীয়। রাতের অনুষ্ঠান বা শীতের আয়োজনের জন্য কালো ভেলভেট বেশ উপযোগী। সাধারণ পোশাকেও ভেলভেটের ব্যবহার ভিন্নতা যোগ করতে পারে।

অল ব্ল্যাক পোশাকে সামান্য রং যোগ করলে পুরো লুক বদলে যেতে পারে। এর জন্য লাল হতে পারে নজরকাড়া পছন্দ। কালো পোশাকের সঙ্গে লাল ব্যাগ, জুতা, স্কার্ফ কিংবা লিপস্টিক ব্যবহার করা যায়। যাঁরা খুব বেশি রঙিন পোশাক পছন্দ করেন না, তাঁদের জন্য এটি স্টাইলিশ।

পার্টি বা উৎসবের আয়োজনে কালো পোশাকে সামান্য ঝিলিক যোগ করা যেতে পারে। কালো সিকুইন স্কার্টের সঙ্গে সাধারণ টি-শার্ট বা লং-স্লিভ টপ পরলে তৈরি হবে ব্যালান্সড লুক। খুব বেশি ঝলমলে না হয়ে শুধু সিকুইন ব্যাগ, স্টোনের কানের দুল, ঝিকিমিকি জুতা বা একটি স্পার্কলিং ক্লাচ ব্যবহার করেও একই স্টাইল আনা যায়। দিনের তুলনায় সন্ধ্যার অনুষ্ঠান বা পার্টিতে এই স্টাইল বেশি মানানসই।

কালো পোশাকে একটু আরামদায়ক ও দেশীয় ভাব নিতে চাইলে বেছে নিতে পারেন বোহো স্টাইল। ঢিলেঢালা কালো ম্যাক্সি ড্রেস, কুর্তি বা লম্বা স্কার্টের সঙ্গে অক্সিডাইজড জুয়েলারি, ঝুমকা, রঙিন ওড়না যোগ করলে তৈরি হবে বোহিমিয়ান লুক। আরামদায়ক হওয়ার পাশাপাশি এই স্টাইল বাংলাদেশি তরুণীদের দৈনন্দিন ফ্যাশনের সঙ্গে বেশ মানিয়ে যায়।

কালো পোশাকের বড় সুবিধা হলো, এর সঙ্গে প্রায় সব ধরনের অ্যাকসেসরিজ সহজে মানিয়ে যায়। গোল্ড বা সিলভার জুয়েলারি, কানের দুল, ঘড়ি কিংবা নজরকাড়া ব্যাগ কালো পোশাককে মুহূর্তে অন্য রকম করে তুলতে পারে। শাড়ি, কুর্তি কিংবা কালো ড্রেস—সবকিছুর সঙ্গে অনুষ্ঠানের ধরন অনুযায়ী গয়না বদলে নেওয়া যায়। বেল্ট ও সিলভার জুয়েলারির মতো অ্যাকসেসরিজ দিয়ে কালো পোশাকের রূপ পরিবর্তন করে ফেলা যায়।

ফ্যাশনে কালো ড্রেস কখনো পুরোনো হয় না। দিনের বেলায় সাধারণ কালো মিডি বা লং ড্রেসের সঙ্গে মিনিমাল অ্যাকসেসরিজ রাখা যায়। সন্ধ্যার অনুষ্ঠানে একই পোশাকের সঙ্গে গোল্ড জুয়েলারি, স্টাইলিশ ব্যাগ বা হিল যোগ করলেই তৈরি হবে পার্টি লুক। আমাদের দেশের আবহাওয়ায় আরাম ও সামাজিক পরিবেশ বিবেচনায় হাঁটুর নিচে বা মিডি লং কাটের কালো ড্রেস বেশ ব্যবহার উপযোগী।

সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে…

এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!

এই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।

জনপ্রিয় টার্গেট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

কালো পোশাকে স্টাইলের ছোঁয়া

প্রকাশ: ০১:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬