শসা ৩০০ গ্রাম, গাজর ১২০ গ্রাম, কাঁচা মরিচ ৫ থেকে ৮টি, পানি পরিমাণমতো, চিনি ৫০ গ্রাম, লবণ ১ চা-চামচ এবং ভিনেগার ৩ টেবিল চামচ।
প্রথমে শসা ও গাজর ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে ১ চা-চামচ লবণ মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে পানি, চিনি, লবণ ও ভিনেগার দিয়ে হালকা আঁচে গরম করুন। চিনি ও লবণ পুরোপুরি গলে গেলে চুলা বন্ধ করে দিন। এবার একটি কাচের বয়ামে শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তার ওপর ভিনেগারের মিশ্রণ ঢেলে দিন। সবজিগুলো যেন বেশির ভাগ অংশ তরলে ডুবে থাকে, সেদিকে খেয়াল রাখুন। মিশ্রণটি ঠান্ডা হলে বয়ামের মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর খাওয়া যাবে। তবে ১২-২৪ ঘণ্টা রেখে দিলে এর ভালো স্বাদ পাওয়া যায়।
টক-মিষ্টি ও হালকা ঝাল স্বাদের কারণে ভারী ও মসলাদার খাবারের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়। ঠান্ডা পরিবেশন করলে খেতে ভালো লাগবে।
হাজার হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আবদ্ধ থাকা, কেবিনের কৃত্রিম ও শুষ্ক আবহাওয়া, ভিন্ন টাইম জোন এবং শারীরিক দূরত্বের ক্লান্তি আমাদের স্বাভাবিক জীবনকে কিছুটা হলেও ব্যাহত করে। জেটল্যাগ আর শারীরিক অবসাদ অনেক সময় ভ্রমণের আনন্দ ম্লান করে দেয়। অথচ একটু সচেতনতা, সঠিক…
শরতে বাতাসে কাশফুলের রেণু ভেসে বেড়ায়। তা ছাড়া এ সময় বাতাস শুষ্ক থাকায় তাতে ধূলিকণাও থাকে প্রচুর। অর্থাৎ এ সময় বাতাসে অ্যালার্জি তৈরির উপাদান অ্যালার্জেনের পরিমাণ বেশি থাকে। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা এ সময়টায় শারীরিক সমস্যায় ভোগেন বেশি।
ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে স্টাইলিং করার কৌশলে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চ মাতানো পপ অব কালার কৌশলটি এবার ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। যেকোনো সাধারণ বা নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে হঠাৎ একঝলক উজ্জ্বল রঙের ব্যবহারই হলো এই…
দৈনিক টার্গেট 

























