এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ প্রার্থীদের জন্য সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেকনিক্যাল শাখার ট্রেড-১-এ জনবল নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদ ও নিয়োগের তথ্য

নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী। এ নিয়োগে সৈনিক পদে টেকনিক্যাল শাখার ট্রেড-১-এর জন্য প্রার্থী নেওয়া হবে। চাকরিটি স্থায়ী এবং নির্বাচিতদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে।

শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা

প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত মাধ্যমিক শিক্ষার প্রার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।

এর পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন মাসের ট্রেড কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে।

বয়স ও অন্যান্য শর্ত

আবেদনকারীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত পুরুষ হতে হবে।

শারীরিক যোগ্যতা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এ ক্ষেত্রেও বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারিত।

নিয়োগে যেসব ধাপ থাকবে

প্রার্থীদের একাধিক ধাপে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমদিকে স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। এরপর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত সৈনিকরা সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন করবেন

আবেদন করা যাবে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত নিয়োগ পোর্টালে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, আবেদন করার পর ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে না পারলে পরবর্তী সময়ে সেটি প্রিন্ট করার সুযোগ নাও থাকতে পারে।

আবেদন ফি

আবেদন সম্পন্ন করতে পরীক্ষার ফি হিসেবে ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ১০০ টাকা, অর্থাৎ সর্বমোট ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়

বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় সৈনিক পদে আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ওয়েবসাইট ক্লিক করেন আবেদনের আগে প্রার্থীদের যোগ্যতা, শারীরিক মানদণ্ড, বয়সসীমা ও অন্যান্য নির্দেশনা ভালোভাবে যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ

প্রকাশ: ০৭:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬