ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হোম অ্যালোন’ সিনেমার সিকুয়েলে ফিরছেন ম্যাকলে কালকিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

হলিউড রিপোর্টারের প্রতিবেদনে জানা গেছে, ১৯৯০ ও ১৯৯২ সালের মূল দুই সিনেমার সেই দুরন্ত কেভিন চরিত্রে আবারও ফিরছেন ম্যাকলে কালকিন। সিকুয়েলের গল্পও তাঁর। বড় হয়ে কেভিনের জীবন কোন পথে গড়ায়, সেটাই উঠে আসবে নতুন সিনেমায়। বাস্তবজীবনে নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা থেকেই তিনি গল্পটিকে সাজিয়েছেন একজন বাবার দৃষ্টিকোণ থেকে।

কালকিনের প্রস্তাবিত গল্প অনুযায়ী, কেভিন এখন একজন বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন বাবা, যে একাই সন্তানকে বড় করছে। একপর্যায়ে কেভিন নিজের বাড়ির বাইরে আটকে পড়বে, আর তাকে ঢুকতে না দিতে ভেতর থেকে একের পর এক ফাঁদ পাতবে তার ছেলে। অর্থাৎ, মূল সিনেমার গল্পটা এবার পুরোপুরি উল্টে যাবে।

জন হিউজের চিত্রনাট্য ও ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় প্রথম ‘হোম অ্যালোন’। মাত্র ৯ বছর বয়সে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান ম্যাকলে কালকিন। ১৯৯২ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ্বজুড়ে ৮৩ কোটি ডলারের বেশি আয় করেছিল।

এরপর কালকিনকে ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকটি কিস্তি নির্মিত হয়, যার মধ্যে রয়েছে ১৯৯৭ সালের ‘হোম অ্যালোন ৩’, ২০০২ সালের ‘হোম অ্যালোন ৪’, ২০১২ সালের ‘হোম অ্যালোন: দ্য হলিডে হেইস্ট’ এবং ২০২১ সালের ‘হোম সুইট হোম অ্যালোন’। তবে প্রথম দুই সিনেমার মতো জনপ্রিয়তা আর কোনোটিই পায়নি। দীর্ঘ বিরতির পর কালকিনের প্রত্যাবর্তন ঘিরে আবারও উচ্ছ্বসিত হোম অ্যালোনের ভক্তরা।

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনই হতে যাচ্ছেন জেমস বন্ড সিরিজের পরবর্তী ০০৭। কয়েক মাস ধরে নানা তারকার নাম নিয়ে জল্পনা-কল্পনা এবং প্রতিযোগিতার গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর জগতে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক ইতিহাস) সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’।

একক ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে ব্ল্যাকপিঙ্কের জিসু

জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে জিসুর পরিচিতি আগে থেকেই ছিল। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মন দেওয়ার পর বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে হলিউডের অন্যতম বড় এজেন্সি…

জনপ্রিয় টার্গেট

‘হোম অ্যালোন’ সিনেমার সিকুয়েলে ফিরছেন ম্যাকলে কালকিন

প্রকাশ: ০৮:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬