ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার সঙ্গে মঞ্চ মাতাবেন ফুয়াদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটির আয়োজন করছে ই-মেকার্স বাংলাদেশ। ওটিলিয়ার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ফুয়াদ আল মুক্তাদির, সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

কনসার্টের খবর জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন ওটিলিয়া। সেখানে তিনি জানান, দ্বিতীয়বার বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে মুখিয়ে আছেন। দর্শকের জন্য এবারের কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের। এর আগে ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আলোচিত আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সেই অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এবারও আন্তর্জাতিক মানের একটি কনসার্ট উপহার দিতে চায় তারা।

ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি টিকিটের দাম ১০ হাজার ৩৫০ টাকা, বিলিয়নেরা জোন ৪ হাজার ১৬০ এবং জেনারেল টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা। কনসার্টের মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকে সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটির সুবাদে ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তের শ্রোতাদের কাছে পৌঁছে যায় তাঁর জনপ্রিয়তা।

‘জিটিএ ৬’ গেমের কল্যাণে আলোচনায় চার দশক আগের বাংলা গান

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই প্রি-অর্ডারসহ ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে গেমটি।

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

নিজের গান নিজে লেখেন ও সুর করেন এমন শিল্পীদের ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করে আজব কারখানা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও অঞ্জন দত্তকে নিয়ে হয়েছে কনসার্ট। এবার বাংলাদেশের শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা।

ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে এই ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

জনপ্রিয় টার্গেট

রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার সঙ্গে মঞ্চ মাতাবেন ফুয়াদ

প্রকাশ: ০৮:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬