আশির দশকের লুকে মেতেছেন তারকারা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে—সেটিই পরখ করে নিচ্ছেন তারকারা। ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করে ভক্তদেরও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নস্টালজিয়ার সেই সময়ে। নতুন ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তৌসিফ মাহবুব, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদসহ অনেকে। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।

ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড’। আশির দশকের আদলে নিজের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। একটি ছবিতে শাড়ি পরে ধরা দিয়েছেন বুবলী। অন্যটিতে তাঁকে দেখা গেছে নীল রঙের জিনস ও লাল টি-শার্টে স্টাইলিশ তরুণীর লুকে। তমা মির্জা নিজের এমন একটি রেট্রো মেকওভারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’ অভিনেত্রী ভাবনা একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশির দশকে আমার এক ঝলক—পুরোনো দিনের আমেজ, চিরন্তন আকর্ষণ।’

আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে সেই সময়ের সঙ্গে মানানসই পোশাক—যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত…।’ তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’ শ্যামল মাওলা লিখেছেন, ‘রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।’

‘চা গরম’ ওয়েব ফিল্মে ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। সেই ছবি শেয়ার করে সাফা কবির লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তোলা বেশ কয়েকটি ছবি রেট্রো অবতারে রূপান্তর করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করলাম।’

তারকাদের এসব পোস্ট বেশ উপভোগ করছেন ভক্তরাও। পছন্দের তারকার পোস্টে করছেন নানা ধরনের মন্তব্য।

এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।

৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ইতালির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।

জনপ্রিয় টার্গেট

রোনালদোর দল জিতলেও জয় পাননি মেসিরা

আশির দশকের লুকে মেতেছেন তারকারা

প্রকাশ: ১২:০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬