ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, গতকাল সকাল ৭টার দিকেও হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। শুকুর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।

মাতিয়া বানু শুকুর চিকিৎসার ব্যয় নিয়েও উদ্বেগে রয়েছে পরিবার। বর্তমানে যে হাসপাতালে রয়েছেন, সেখানে চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি ভাবা হচ্ছে। এর আগে গত এপ্রিলে ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পর শুকুর জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছিল তাঁর পরিবার।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

আবারও সৌখিনের পরিচালনায় আসছে অপূর্ব-নীহার নাটক। নাম ‘দূরের মানুষ’। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই নাটক।

জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আয়োজিত এনএইচকে জাপান প্রাইজ ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে প্রপোজাল পিচ বিভাগের জন্য নির্বাচিত ছয় কনটেন্টের নাম। এ বছর প্রতিযোগিতার প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র…

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

টিভি নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন নাটকে। ওটিটিতেও দেখা গেছে তাঁর অভিনয়। এবার মাহির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। তিনি অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

জনপ্রিয় টার্গেট

আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু

প্রকাশ: ০৮:০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬