সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ১৬১ বার পঠিত হয়েছে

মোহাম্মদ আশরাফুল হক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক, যিনি ডন হক নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিমানবন্দর থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক আটকের পর সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে ডনকে গ্রহণ করে। সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিআইডির মিডিয়া শাখার কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন আলোচিত এই হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় ডনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর থেকে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি। বর্তমান গ্রেপ্তার সেই তদন্তেরই অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

প্রকাশ: ০৪:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬