ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

এবারের ইত্যাদিতে রয়েছে তিনটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলম। নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে রয়েছে কাজী নজরুল ইসলামের গান, গেয়েছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারী। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের লেখা গানটি গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি।

প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক পর্বে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকেরা জয়পুরহাটের অন্যতম প্রধান পণ্য সুস্বাদু লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন। আরও রয়েছে সমাজ সচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোলট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাক্‌প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন।

নিয়মিত আয়োজন হিসেবে থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তির্যক নাট্যাংশ। এতে উঠে আসবে দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর ইত্যাদি বিষয়। অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, আব্দুল আজিজ, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, শাহেদ আলী, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আবু হেনা রনি প্রমুখ।

নতুন পর্বটি প্রচারিত হবে ২৭ নভেম্বর বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আজ চ্যানেল আইয়ে প্রচার হবে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

আবারও সৌখিনের পরিচালনায় আসছে অপূর্ব-নীহার নাটক। নাম ‘দূরের মানুষ’। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই নাটক।

জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আয়োজিত এনএইচকে জাপান প্রাইজ ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে প্রপোজাল পিচ বিভাগের জন্য নির্বাচিত ছয় কনটেন্টের নাম। এ বছর প্রতিযোগিতার প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র…

জনপ্রিয় টার্গেট

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে

প্রকাশ: ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬