ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। রাজনৈতিক পটভূমির পাশাপাশি গল্পে ফুটে উঠেছে জীবনের নানা বোধ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন। পরিচালনার পাশাপাশি সিনেমাটির সহপ্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।

২০২২ সালে শুরু হয়েছিল যাপিত জীবন সিনেমার শুটিং। ওই বছরই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। যাপিত জীবন দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

গত বছর কান উৎসবে পাম দ’অর বিজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের বিপ্লবী আদালত।

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে সাড়া ফেলেছে ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরীয় প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। আর ফিরেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নির্মিত ‘পসিবল লাভ’।

জনপ্রিয় টার্গেট

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

প্রকাশ: ০৮:০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬