ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৪.৭৫ শতাংশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ ‎সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

‎এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২২। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

‎উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড পেয়েছেন।

‎ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

‎২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎বাউবির ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [result.bou.ac.bd] -এ পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।

‎গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে 'PB BOU Student ID' লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। যেমন: 'PB BOU 19011010048'।

‎টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের 'BOU Student ID' লিখে ২২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন: 'BOU 19011010048'।

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এবারই প্রথমবারের মতো ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, পদ্ধতি সংস্কারের উদ্যোগ

কৃষি গুচ্ছের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে মহামিলনের আসর

সবুজের সমারোহ ২ হাজার ৩১২ দশমিক ৩২ একরজুড়ে। পাহাড়, টিলা, বৃক্ষরাজি ও প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দাঁড়িয়ে দেশের বৃহত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ, ৭ জন শিক্ষক এবং ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির।

জনপ্রিয় টার্গেট

অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে

‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৪.৭৫ শতাংশ

প্রকাশ: ০৪:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬