তাই অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা না করে নিজের পথেই এগিয়ে যাওয়া জরুরি।
কোনো পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়; বরং ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করুন—কোথায় ভুল হয়েছে, প্রস্তুতিতে ঘাটতি ছিল কোথায়, কীভাবে আরও ভালো করা যায়; এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলে ব্যর্থতাই হয়ে উঠতে পারে পরের সাফল্যের প্রস্তুতি।
কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ভালো ফল করে, কেউ কয়েকবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। কেউ পড়াশোনা শেষ করেই চাকরি পায়, আবার কারও পছন্দের চাকরি পেতে সময় লাগে। তাতে দ্বিতীয় মানুষটি ব্যর্থ নয়। সবার পথ আলাদা। কারও সাফল্য আগে আসে, কারও পরে। আজ যে আপনার চেয়ে এগিয়ে, সে সারা জীবন এগিয়েই থাকবে, এমন নিশ্চয়তা নেই। একইভাবে আজকের অবস্থানও আপনার শেষ অবস্থান নয়।
অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করা সহজ। বন্ধুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সহপাঠীর চাকরি কিংবা পরিচিত কারও বিদেশে পড়তে যাওয়া দেখে হতাশ হতে পারেন। কিন্তু আপনি তাঁর সাফল্য দেখছেন, পুরো সংগ্রাম নয়। আপনার সুযোগ, পরিস্থিতি, সক্ষমতা ও লক্ষ্যও আলাদা। তাই অন্যের গতিতে নয়, নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলুন।
নির্দিষ্ট বয়সের মধ্যে নির্দিষ্ট কিছু অর্জন করতে না পারলেই আমরা নিজেদের পিছিয়ে পড়া মনে করি। কিন্তু সময় বেশি লাগার অর্থ ব্যর্থতা নয়; বরং দীর্ঘ অপেক্ষা মানুষকে ধৈর্য শেখায়। ব্যর্থতা নিজের দুর্বলতা বুঝতে সাহায্য করে। বারবার চেষ্টা আত্মবিশ্বাস বাড়ায়। তাই সাফল্য দেরিতে এলেও তার মূল্য কমে না; বরং সেই সাফল্যের সঙ্গে যুক্ত থাকে দীর্ঘ পরিশ্রমের গল্প।
আজ আপনি পরীক্ষায় ব্যর্থ হতে পারেন। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না-ও পারেন। চাকরিটিও হয়তো এবার হলো না। এসব আপনার জীবনের একটি অধ্যায়, পুরো গল্প নয়। আজকের অবস্থান দিয়ে ভবিষ্যৎকে বিচার করবেন না। প্রয়োজন হলে একটু থামুন। ভুলগুলো ঠিক করুন। আবার প্রস্তুতি নিন। নতুন করে শুরু করুন। মনে রাখবেন, একটু পিছিয়ে থাকা মানেই হেরে যাওয়া নয়। আপনার সময়ও আসবে। শুধু হাল ছাড়বেন না।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’। বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন…
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ…
দৈনিক টার্গেট 























