ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি ভাষার অনুশীলনে এআই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

১. ভুলকে শেখার সুযোগ হিসেবে নিন: ভুল করা ভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এআইয়ের সাহায্যে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবন, পড়াশোনা কিংবা শখ নিয়ে ইংরেজিতে কথোপকথনের অনুশীলন করতে পারেন। এ জন্য এআইকে বলা যায়, ‘Ask me questions about my daily routine and correct my mistakes.’ এতে ভুলের কারণ জানা যাবে, কমবে একই ভুল বারবার করার প্রবণতা।

২. ভুল সংশোধনের পাশাপাশি কারণ জানুন: ইংরেজিতে লেখার সময় শব্দ নির্বাচন, কাল (Tense) কিংবা বাক্য গঠনে ভুল হতে পারে। এ ক্ষেত্রে একটি ছোট অনুচ্ছেদ লিখে এআইকে বলা যায়, ‘Correct my grammar and explain each mistake with examples.’ এতে শুধু ভুল সংশোধন নয়, সঠিক ব্যবহারের ব্যাখ্যাও পাওয়া যাবে। তবে সংশোধিত লেখার সঙ্গে নিজের লেখাটি মিলিয়ে দেখা জরুরি।

৩. শব্দ মুখস্থ নয়, ব্যবহার শিখুন: শুধু শব্দের বাংলা অর্থ জানলেই ইংরেজিতে দক্ষ হওয়া যায় না। নতুন শব্দের অর্থ, উচ্চারণ ও বাক্যে প্রয়োগ জানা প্রয়োজন। এ জন্য এআইকে বলা যায়, ‘Teach me five useful English words with Bangla meanings and example sentences.’ এরপর প্রতিটি শব্দ দিয়ে নিজে বাক্য তৈরি করে এআইয়ের মাধ্যমে তা যাচাই করা যেতে পারে।

৪. ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অনুশীলন করুন: শিক্ষার্থীদের শেখার লক্ষ্য একেক রকম। কেউ উপস্থাপনার দক্ষতা বাড়াতে চান, কেউ চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে চান। নিজের প্রয়োজন অনুযায়ী এআইয়ের সহায়তা নেওয়া যায়। যেমন: ‘Conduct a job interview with me. Ask one question at a time and give feedback.’ এতে বাস্তব পরিস্থিতির আদলে সাক্ষাৎকারের অনুশীলন করা সম্ভব।

৫. প্রতিদিন অনুশীলনের অভ্যাস গড়ুন: ইংরেজিতে দক্ষতা অর্জনে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। প্রতিদিন ২০ মিনিট সময় দিয়ে পাঁচ মিনিট কথোপকথন, পাঁচ মিনিট শব্দ শেখা এবং ১০ মিনিট লেখার চর্চা করা যেতে পারে। সপ্তাহ শেষে নিজের অগ্রগতি যাচাই করলে দুর্বলতাগুলো চিহ্নিত করা সহজ হবে।

তবে এআইয়ের দেওয়া সব তথ্য নির্ভুল না-ও হতে পারে। তাই প্রয়োজনে অভিধান, পাঠ্যবই ও শিক্ষকের সহায়তায় তথ্য যাচাই করা উচিত। মনে রাখতে হবে, ইংরেজিতে সাবলীলতা অর্জনের কোনো তাৎক্ষণিক উপায় নেই। এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, ধৈর্য ও ভুল থেকে শেখার মানসিকতা। এআই শেখার পথ সহজ করতে পারে, তবে দক্ষতা অর্জনের দায়িত্ব শিক্ষার্থীর নিজের।

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। আগামীকাল বেলা ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এ ছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিল, সেই নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো

৪৮ বছরের অর্জন, ঐতিহ্য ও স্বপ্নে এগিয়ে চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া-ঝিনাইদহের সবুজ প্রকৃতিতে ঘেরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম পেরিয়ে প্রতিষ্ঠিত আজ ২২ নভেম্বর এ বিশ্ববিদ্যালয় ৪৮ বছর অতিক্রম করেছে। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইন ও ব্যবসায় শিক্ষার সমন্বয়ে এটি গড়ে তুলেছে

জাবিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ৯ ডিসেম্বর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগে ‘মাস্টার ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এমএইচআরডিআইআর)’ উইকেন্ড প্রোগ্রামে স্প্রিং-২০২৭ সেমিস্টারে (৩১তম ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন

জনপ্রিয় টার্গেট

ইংরেজি ভাষার অনুশীলনে এআই

প্রকাশ: ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬