ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর ধরে কারাগার থেকে কারাগারে, মুক্তি মেলে না বাদলের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়ে গ্রেপ্তার হন অষ্টম শ্রেণিপড়ুয়া বাদল ফরাজী। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার দেখানো হয়।

বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। নামের মিলের কারণে দিল্লির ওই ব্যক্তিকে হত্যা মামলায় তাঁকে ভুলভাবে দণ্ডিত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। কিন্তু সে সময় হিন্দি ও ইংরেজি ঠিকমতো বলতে না পারায় তিনি তেমন কিছু করতে পারেননি। পরে তাঁর পাসপোর্টসহ নানা কাগজপত্র জমা দেওয়া হলেও আর কাজ হয়নি।

দিল্লির একটি আদালত ২০১৫ সালের ২১ জুলাই বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

বাদল ফরাজী প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন। কারাগারে থেকেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর বাবা মারা যান। তাঁর বৃদ্ধ মা এখন একেবারেই চলাফেরা করতে পারেন না।

ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাদল ফরাজীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরানোর পর তাঁকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দেশে ফেরার পরও তাঁর মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল কার্যকরের নির্দেশনা দেন। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা ১৬ নভেম্বর বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানায়।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজীকে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাদলের মুক্তির দাবিতে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম তাঁকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তাঁর মুক্তির দাবি আরও জোরালো হয়।

শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে ফের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অবরোধ শুরু করেন তাঁরা।

টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মনিরা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই অগ্নিকাণ্ডে তাঁদের বসতবাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি দগ্ধ হয়েছেন তাঁর দুই ছেলে আরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার

জনপ্রিয় টার্গেট

‘বিশ্বকাপের সময়ে বাংলাদেশকে নিয়ে বলা মার্তিনেজের সেই কথাটি একটা সুন্দর গোলের মতো’

১৮ বছর ধরে কারাগার থেকে কারাগারে, মুক্তি মেলে না বাদলের

প্রকাশ: ১২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬