ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে রক্ষায় ছুটে এসে গুলিবিদ্ধ বাবার পা কেটে ফেলা হয়েছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা ওরফে পায়েল এবং তাঁদের খালাতো ভাই নিরব, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল হাজি নূরে আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ পরিবারের।

এ ছাড়া হাজি নূরে আলম ও তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান। বাড়িতে হামলার খবর পেয়ে মেয়েকে রক্ষা করতে যাওয়ার পথে আলম মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন ছাত্রদল নেতা আবির মোল্লা পায়েল—এমন অভিযোগ করেছেন তাঁর মেয়ে পারভীন বেগম। এতে আলম মিয়ার পায়ে দুটি গুলি লাগে।

পারভীন বেগম বলেন, ‘আমার বাবা একজন সাধারণ মানুষ। দীর্ঘদিন কুয়েতে ছিলেন। মেয়ের বিপদের খবর শুনে ছুটে এসেছিলেন। তাঁর কী অপরাধ ছিল? কেন তাঁকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো?’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুরে তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজি নূরে আলমের বাড়িতে হামলার সময় দুটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার এখনো কোনো মামলা করেনি। তারা মামলা করতে এলে অবশ্যই তা নেওয়া হবে।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।

সিদ্ধেশ্বরী থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা

হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী ভোটারদের বাধা বুঝলেন এমপি-নির্বাচন কর্মকর্তারা

নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার বাধা ও চ্যালেঞ্জগুলো নিজেরাই অনুভব করলেন সংসদ সদস্য, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সাংবাদিকেরা। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজে আয়োজিত এক অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে তাঁরা হুইলচেয়ার, ক্রাচ, সাদাছড়ি ও চোখে মাস্ক ব্যবহার করে প্রতিবন্ধী ভোট

জনপ্রিয় টার্গেট

‘বিশ্বকাপের সময়ে বাংলাদেশকে নিয়ে বলা মার্তিনেজের সেই কথাটি একটা সুন্দর গোলের মতো’

মেয়েকে রক্ষায় ছুটে এসে গুলিবিদ্ধ বাবার পা কেটে ফেলা হয়েছে

প্রকাশ: ১২:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬