ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ উপজেলার চিত্র: টাঙ্গাইলের ৩ শতাধিক স্পটে মেলে মাদক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই মাদকসেবীর সংখ্যা ২ লক্ষাধিক

• হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল

• বালুর ট্রাক, কাভার্ড ভ্যান, মুরগির বাচ্চা বহনকারী গাড়িতে আসে মাদক

হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল। সিসাও পাওয়া যায় সহজে। এই চিত্র টাঙ্গাইলের ১২টি উপজেলার। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই টাঙ্গাইলে মাদকসেবীর সংখ্যা ২ লক্ষাধিক। স্থানীয়দের হিসাবে মাদকাসক্তের সংখ্যা কয়েক গুণ বেশি। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ অভিভাবকেরা সন্তানদের দিচ্ছেন সংশোধনাগারে; কেউ পাঠাচ্ছেন নিরাপত্তা হেফাজতে কারাগারে।

৪০ লাখ বাসিন্দার জেলা টাঙ্গাইলের মাদক নিয়ন্ত্রণের জন্য মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জেলায় তাঁদের অনুমোদিত ৫টি মাদক বিক্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু টাঙ্গাইলে বিভিন্ন পয়েন্টে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। মরণঘাতী মাদকের তালিকায় যুক্ত হয়েছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, সিসা। এই মাদক সেবন ও বিকিকিনিতে জড়িত উঠতি যুবক, কিশোর-কিশোরী, তরুণ, পেশাজীবী, স্কুল-মাদরাসার শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, চালক, হেলপার, রিকশা-অটোচালক এবং মহিলারা। শহর-গ্রামের অলিগলি এবং ফাঁকা জায়গায় চলমান অবস্থায় মাদক কেনাবেচা হওয়ায় পুরো জেলা মাদকের বাজারে পরিণত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়ও বন্ধ হচ্ছে না মাদকের কেনাবেচা। জেলা শহরের করটিয়া, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মপুকুরপাড়, নজরুল সেনা স্কুলের আশপাশে, থানাপাড়াসহ বহু স্থানে মাদক বিক্রি হয়। খুচরা মাদক বিক্রেতারা সুনির্দিষ্ট সময় ও স্থানে মাদক বিক্রি করে না। তারা বিভিন্ন নির্জন স্থান ও ফাঁকা সড়কে মাদক বিক্রি করে। অনেকে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের চিনে নিয়ে দ্রুততম সময়ে লেনদেন করে সটকে পড়ে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। বালুর ট্রাকে, কাভার্ড ভ্যানে, মুরগির বাচ্চা বহনকারী গাড়িতে অথবা যানবাহনে বিভিন্ন চোরাগোপ্তা পকেটে মাদক পাচার করে তারা। মাদকের নিরাপদ রুট হিসেবে গারোবাজার, সাগরদীঘি, গোবিন্দাসি এলাকাকে বেশি ব্যবহার করা হয়।

মধুপুরের চাড়ালজানি, শহীদ মিনার চত্বর, দেবের পুকুরপাড়, শেওড়াতলা, পুন্ডুরা, আদালতপাড়া, টুনিয়াবাড়ী, সিঅ্যান্ডবি মোড়, টেংরি টেকনিক্যাল কলেজের কাছে, ক্বারী বাসস্ট্যান্ড, গোরস্তানপাড়া, জলছত্র, হলদিয়া স্কুল এলাকা, মাষ্টারপাড়াসহ অন্তত অর্ধশত স্থানে মাদক বেচাকেনা হয়। ঘাটাইলের গারোবাজার, সাগরদীঘি, ফুলমালির চালা, দেওপাড়া, মাইধারচালা, সিদ্দিখালী বাজার, মাকরাইসহ অন্তত ৩০টি পয়েন্টে মাদক ক্রয়বিক্রয় হয়।

ধনবাড়ীতে কালীপুর, কেরামজানি বাজার, মুশুদ্দি শয়া, জাগিরাচালা, গরমবাজার, ধোপাখালি, ভাইঘাটসহ অন্তত ১৫টি পয়েন্টে মাদক বেচাকেনা হয়।

গোপালপুরের নন্দনপুর, পুরাতন তেলের পাম্প, সুন্দর পশ্চিমপাড়া, শিমলাবাজার রোড, ডাকবাংলো রোড, আভুঙ্গী, কোনাবাড়ী, ভূয়ারচক, মৃদ্ধাবাড়ী, সূতি, পাগলা বাজার, মধুপুর ভট্ট, ঝাওয়াইল হান্দারপট্টিসহ অন্তত ২০টি পয়েন্টে মাদক ক্রয়বিক্রয় হয়। এভাবে প্রতিটি উপজেলায় ২০-২৫ স্থানে মাদক বেচাকেনার স্পট রয়েছে। যেখানে উঠতি বয়সী স্কুল-কলেজের ছাত্রদের আনাগোনাই বেশি।

মধুপুরের নরসুন্দর এস চন্দ্র দাসের (ছদ্মনাম) স্বপ্ন ছিল ছেলে-মেয়েদের সুশিক্ষিত করার। কিন্তু মাদকের ভয়াবহতার আতঙ্কে পড়ালেখার পাট চুকিয়ে ছেলেকে নিজ পেশায় যুক্ত করেছেন তিনি। চাকরিজীবী আলী হোসেন সন্তানকে মাদকের হাত থেকে ফেরাতে ব্যর্থ হয়ে শহরের ভিটেমাটি বিক্রি করেছেন সন্তানের চাহিদা মেটাতে গিয়ে।

মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিরাপত্তা হেফাজতে দিচ্ছেন কেউ কেউ। কেউবা দিচ্ছেন মাদক নিরাময় কেন্দ্রে। টাঙ্গাইল শহরের বটতলার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনকে তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছেন। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা খুন হওয়ার ঘটনাও ঘটেছে টাঙ্গাইলের একাধিক স্থানে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটাইলের একজন শিক্ষক জানান, স্কুল-কলেজের শিক্ষার্থী মাথার চুলে স্টাইল করে, তাদের বেশির ভাগই বিপথগামী। কোনো না কোনো অপকর্মে জড়িত তারা।

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদক নেশাগ্রস্তকেই ক্ষতিগ্রস্ত করছে না, পুরো পরিবার ও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হতে হবে। সামাজিক ঐক্য গড়ে মাদক প্রতিরোধ করতে হবে।

মাদকের ভয়াবহতা নিয়ে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়েছে। ওই সভায় দু-একজন দাবি করেন, টাঙ্গাইলের মাদকাসক্তের সংখ্যা ২০ শতাংশের বেশি। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানিয়েছেন, টাঙ্গাইলে মাদকাসক্তের সংখ্যা ৫ শতাংশের ওপরে। এই হিসাবে ২ লক্ষাধিক মাদকসেবী রয়েছে টাঙ্গাইলে।

মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, মধুপুর উপজেলা মাদক পাচারের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। গারোবাজার-সাগরদীঘি হয়ে বিভিন্ন জেলা-উপজেলায় মাদক পাচার হয়ে থাকে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেছেন, টাঙ্গাইলে তরুণ যুবক শ্রমজীবীরা মাদকাসক্ত হয়ে পড়ছে বেশি। শহরে অটোচালকদের অধিকাংশই মাদকসেবী। অনেকে মাদক কেনাবেচা করে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল বলেন, টাঙ্গাইলে গত ৯ মাসে টাঙ্গাইলে এক হাজারের বেশি অভিযান পরিচালনা করে ৫৪৮টি মামলা করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তার হয়েছে ৫৪৯ জন। এ ছাড়া সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে ইউনিটি গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ না থাকায় মাদক গ্যাং, কিশোর গ্যাং অপকর্মের সুযোগ পাচ্ছে। মাদকের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কোনো কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে। সন্ধ্যার পর আড্ডা বন্ধ করতে বলা হয়েছে।

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট এ কর্মসূচি পালন করে।

নিখোঁজের এক দিন পর লুঙ্গিতে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর আদিবা ইসলাম নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রাম থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

জনপ্রিয় টার্গেট

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

১২ উপজেলার চিত্র: টাঙ্গাইলের ৩ শতাধিক স্পটে মেলে মাদক

প্রকাশ: ০২:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬