ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেলে আইনজীবী রুদ্রকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল ইসলাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে রুদ্রের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশে দেন আলোচিত যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল কর্মীরা। মহিউদ্দিন আহমেদ রুদ্রের স্বজনদের দাবি, তাঁকে বাসা থেকে মব করে ধরে নিয়ে গেছে যুবদলের নেতা-কর্মীরা।

আজ তাঁকে মো. বেল্লাল নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, শুক্রবার রুদ্রকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নাশকতাকারী হিসেবে স্থানীয় জনগণ বায়তুল মোকাররম মসজিদ গেট এলাকা থেকে আটক করে রাত ৮টার দিকে থানায় সোপর্দ করে।

এই মামলার এজাহার থেকে দেখা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুর পৌনে ২টার সময় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পল্টন এলাকায় মিছিল সমাবেশ করছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে হামলা হয়। স্বেচ্ছাসেবক দল কর্মী বেল্লালকে লাঠি-সোঁটা দেশি অস্ত্রশস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে আহত করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৮মে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর আলম (সাবেক মেয়র, গাজীপুর সিটি করপোরেশন) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অতীতে সমাজব্যবস্থার ওপর ভয়ের চাদর ঢেকে দেওয়া হয়েছিল: শফিকুল আলম

বর্তমানে শুধু সরকার নয়, বরং সমাজের বিভিন্ন পুঁজিপতি ও প্রভাবশালী ব্যক্তিরাও ফ্রিডম অব এক্সপ্রেশনের মূল নীতিকে অপব্যবহার করছেন। সাধারণ নাগরিক, সাংবাদিক বা সুধী সমাজের কেউ যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পরিবেশ ধ্বংসের কথা তুলে ধরেন, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি

আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে আজ শনিবার ছয়টি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। সকালে কাজে যোগ দিতে কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি তাঁরা। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

জনপ্রিয় টার্গেট

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন কারাগারে

প্রকাশ: ০৬:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬