ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা পেশায় গরু ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে তাঁদের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে খোকন ও আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে যাচ্ছিলেন। তাঁরা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনা দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খোকন সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পরে প্রত্যক্ষদর্শীরা আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধাক্কা দিয়ে চলে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মাধবকাটি গ্রামের শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। একপর্যায়ে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শওকত আলী স্ত্রীকে নির্যাতন করতে থাকেন।

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে অচেতন রাজমিস্ত্রিকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্রেরও মৃত্যু, হাসপাতালে ১

সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সদস্যসংখ্যা, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

জনপ্রিয় টার্গেট

নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

প্রকাশ: ১২:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬