সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীরা কৃষাণ বড়ুয়াকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে কুরিয়ার কর্তৃপক্ষের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি বলেন, ভুয়া পরিচয়ে প্রতারণার মাধ্যমে পার্সেলগুলো আত্মসাতের চেষ্টার ঘটনায় এস এ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় কৃষাণ বড়ুয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাজীর দেউড়ি প্রধান শাখার ব্যবস্থাপক মোরশেদ আলম চৌধুরী বলেন, রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা চট্টগ্রামের বাইরে বিভিন্ন স্থানে পাঠানোর জন্য পার্সেলগুলো বুকিং দিয়েছিলেন।

মোরশেদ আলম চৌধুরী বলেন, গতকাল রাতে মোটরসাইকেলে দুজন ব্যক্তি কুরিয়ারের কাউন্টারে আসেন। তাঁদের একজন পুলিশ ও অন্যজন র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে পার্সেলগুলোর ভেতরে অবৈধ মালামাল আছে বলে দাবি করেন। পরে তাঁরা পার্সেলগুলো জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘তাঁদের আচরণ দেখে আমাদের সন্দেহ হওয়ায় পার্সেলগুলো নিতে বাধা দিই। এ সময় তাঁরা আমাদের গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন।’

কুরিয়ার ব্যবস্থাপক জানান, গত ২৭ সেপ্টেম্বর একই কায়দায় একটি প্রতারক চক্র তাঁদের এক গ্রাহকের বুকিং দেওয়া তিনটি কার্টন জোর করে নিয়ে গিয়েছিল। মোটরসাইকেলে এসে নিজেদের পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা অস্ত্রও প্রদর্শন করেছিলেন বলে দাবি করেন তিনি।

মোরশেদ আলম চৌধুরী বলেন, আগের ঘটনার পর থেকে সতর্ক থাকায় গতকাল রাতে আসা দুজনের সন্দেহজনক আচরণ দেখে কৌশলে একজনকে তাঁর কক্ষের ভেতরে আটকে রাখা হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসতে দেরি হওয়ায় ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কৃষাণ বড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বলে জানান মোরশেদ আলম চৌধুরী। তাঁর ভাষ্য, জিজ্ঞাসাবাদে কৃষাণ বড়ুয়া কুমিল্লা পুলিশে কর্মরত থাকার কথা জানান। কৃষাণ বড়ুয়ার সঙ্গে থাকা ব্যক্তি নোটন বড়ুয়া এবং তিনি একজন সেনাসদস্য বলেও দাবি করেন মোরশেদ আলম চৌধুরী।

কুরিয়ার প্রতিষ্ঠানে পার্সেল আত্মসাতের চেষ্টার খবর পেয়ে রেয়াজউদ্দিন বাজার থেকে শতাধিক ব্যবসায়ী সেখানে ভিড় করেন বলে জানান মোরশেদ আলম চৌধুরী।

এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাজীর দেউড়ি শাখায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চোরাচালানের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছিল পুলিশ ও র‍্যাব। সম্প্রতি কয়েক দফায় ওই প্রতিষ্ঠান থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা কোটি টাকার বিদেশি সিগারেটের বেশ কিছু পার্সেল জব্দ করা হয়।

এসব ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার অনুযায়ী, চোরাচালানের মালামাল চট্টগ্রামের বাইরে বিভিন্ন অঞ্চলে পাঠাতে বুকিং দেওয়া হয়েছিল। রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের একটি চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কুরিয়ারে চোরাচালানের মালামাল চট্টগ্রামের বাইরে পাচারের অভিযোগ রয়েছে।

পুলিশের ধারণা, অবৈধ কোনো মালামাল বুকিংয়ের তথ্য পেয়ে প্রতারক চক্রের সদস্যরা গতকাল রাতে ভুয়া পরিচয়ে পার্সেলগুলো আত্মসাতের চেষ্টা করে থাকতে পারেন।

মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘পার্সেল তিনটিতে কী ধরনের পণ্য ছিল, তা আমরা জানি না। এসব শুধু জানেন যিনি বুকিং দিয়েছেন এবং যাঁর কাছে পণ্যগুলো পাঠানো হচ্ছে।’

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামের পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী। হত্যাকাণ্ডে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত গৃহবধূর স্বামী। এই ঘটনায় নিহত গৃহবধূর ননদকেও গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

চট্টগ্রামে রূপালী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের করা প্রতারণা মামলায় বিএনপি নেতা মো. শফিকুল ইসলামকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ের সময় শফিকুল পলাতক ছিলেন।

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সীমান্ত ব্যাংকের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও জাল বিল ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

জনপ্রিয় টার্গেট

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

প্রকাশ: ১২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬