০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিহত শিশুটির নাম বাবুল হোসেন (৬)। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের দুজনের পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পাঁচজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহনের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া ও অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ সময় অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, বেপরোয়া গতি ও সড়কের অবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চরজাঙ্গালিয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন। সরকারি চাকরির পাশাপাশি সকালে ও বিকেলে বিভিন্ন ব্যাচে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি। এমনকি স্কুলের টিফিনের বিরতির সময়ও স্কুলের পাশের একটি ভাড়া বাসায় নিয়ে

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন। আজ রোববার রাতে সদর উপজেলার কাজিরদীঘিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫

প্রকাশ: ০২:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬