র্যাব-২ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় শুটার গানটি উদ্ধার করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার বিবিজান (৬০) নামের এক বৃদ্ধার পায়ে এই অস্ত্রোপচার করা হয়। সফল এই অস্ত্রোপচার অর্থোপেডিকস সার্জারি বিভাগের জন্য বিশেষ অর্জন বলছেন চিকিৎসকেরা।
যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে খালার বাড়ি যাওয়ার সময় গাছের কাটা ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালাতে থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ৩টি ছবির ফ্রেম ভেঙে, ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। তিনি নিজেকে আবু তৈয়ব হাবিলদার পরিচয় দিয়ে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন। ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী…
দৈনিক টার্গেট 





















